
ম্যাচের শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে জয়বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মোনাকোর সঙ্গে ২–২ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্টরা। পয়েন্ট ভাগ করে রেফারিকে কাঠগড়ায় দাঁড় করালেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। পেনাল্টি দেওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না

পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলার স্বপ্নপূরণ হয়েছে ২৬ বছর বয়সী গোলরক্ষকের। এবার ইতিহাদের ক্লাবটিতে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন এই ইতালিয়ান তারকা।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সাক্ষাৎ যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক মৌসুমে নকআউট পর্বে দেখা হলেও এবার প্রথম রাউন্ডেই মুখোমুখি হবে দুই দল।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!