
ইতিহাদে গতকাল দারুণ এক দিন কাটিয়েছে ম্যানচেস্টার সিটি। নিউক্যাসলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যান সিটির জার্সিরে প্রথম হ্যাটট্রিক করলেন মিশরের ওমরের মারমুশ। তাঁর হ্যাটট্রিকের দিনে রেকর্ড বইয়ে নাম লেখালেন ব্রাজিলের গোলরক্ষক এদেরসন।
নিউক্যাসলের বিপক্ষে গত রাতে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন মারমুশ। এই গোলে এদেরসনের অবদানই বেশি। ব্রাজিলের গোলরক্ষক নিজেদের বক্স থেকে বেশ বাইরে এসে বল উড়িয়ে মারেন প্রতিপক্ষের অর্ধে। সেই পাস রিসিভ করে লক্ষ্যভেদ করেন মারমুশ। তাতে প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ৬ অ্যাসিস্টের রেকর্ড এখন এদেরসনের। ব্রাজিলের গোলরক্ষকের শুধু এই মৌসুমেই রয়েছে ৩ অ্যাসিস্ট।
শীতকালীন দলবদলে এইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে মারমুশকে এবার ম্যানচেস্টার সিটি কিনেছে ৫ কোটি ৯০ লাখ পাউন্ডে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৯০২ কোটি টাকা। সিটির জার্সিতে প্রথম চার ম্যাচে কোনো গোলই করতে পারেননি তিনি। সেই মারমুশ গত রাতে করেছেন হ্যাটট্রিক। সিটির হয়ে প্রথম হ্যাটট্রিকের পর তিনি যেন ভাষা হারিয়ে ফেলেছেন। ম্যাচ শেষে বিবিসি ম্যাচ অব দ্য ডেতে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘দিনটা অসাধারণ। অনুভূতি বলে বোঝানো যাবে না। এই তিন পয়েন্টের জন্য প্রথম মিনিট থেকে লড়াই করেছি এবং শেষ পর্যন্ত সফল হয়েছি। দলের জয়ে অবদান রাখতে পেরে সত্যিই অনেক খুশি।’
২৪ ও ৩৩ মিনিটে মারমুশকে গোল করতে সহায়তা করেছেন ইলকায় গুন্দোয়ান ও স্যাভিনিও। হ্যাটট্রিকের পর মারমুশের উদ্দেশ্যে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন। সিটিকে প্রশংসায় ভাসিয়ে মিসরীয় এই ফরোয়ার্ড বলেন, ‘সতীর্থ ও কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকেই আমাকে প্রথম দিন থেকে সাহায্য করেছেন। আমি যে এই পরিবারের অংশ, সেটা বোঝাতে চেষ্টা করেছেন। দারুণ এক পরিবেশ ছিল। যেভাবে ভক্ত-সমর্থকেরা করতালি দিয়েছেন, তাতে তাদের ধন্যবাদ জানাতে চাই।’
ম্যান সিটির অপর গোলটি গত রাতে করেছেন জেমস ম্যাকাটি। ৮৪ মিনিটে তাঁকে (ম্যাকাটি) গোল করতে সহায়তা করেছেন আর্লিং হালান্ড। ২৫ ম্যাচে ১৩ জয়, ৫ ড্র ও ৭ পরাজয়ে সিটির পয়েন্ট ৪৪। তারা এখন প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় চার নম্বরে অবস্থান করছে। ২৪ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে লিভারপুল শীর্ষে। দুই ও তিনে থাকা আর্সেনাল ও নটিংহাম ফরেস্টের পয়েন্ট ৫৩ ও ৪৭। আর্সেনাল, নটিংহাম ফরেস্ট দুটি দলই ২৫টি করে ম্যাচ খেলেছে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৮ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে