
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল লিডস ইউনাইটেডের মাঠ থেকে সেমেনিয়োর একমাত্র গোলে স্বস্তির জয় নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। দল জিতলেও ইফতারের বিরতি নিয়ে দুয়ো দেওয়ায় স্বাগতিক দর্শকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা।
ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘এটা তো আধুনিক যুগ। এই সময়ে বিশ্বে কী হচ্ছে, তা আপনারা দেখছেন। ধর্ম এবং বৈচিত্র্যকে সম্মান করতেই হবে। প্রিমিয়ার লিগের নিয়মে বলা আছে, ইফতারের জন্য এক বা দুই মিনিট সময় নেওয়া যাবে, যাঁরা রোজা রাখেন, তাঁরা যেন ইফতার করতে পারেন। খেলোয়াড়েরা সেই নিয়ম মেনে ইফতার করেছেন। কিন্তু এই ঘটনায় যা হলো, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক।’
২০২৩ সালে ইফতার বিরতির নিয়ম চালু করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী, কয়েক বছর ধরে ম্যাচের বিরতিতে রোজা ভাঙার সুযোগ পাচ্ছেন মুসলিম ফুটবলাররা। ইফতারের সময় সতীর্থদের সহায়তা করে প্রশংসা কুড়িয়েছেন অন্য ধর্মের ফুটবলাররা। সেখানে গতকাল ঘটে গেল ন্যক্কারজনক এক ঘটনা।
লিডসের মাঠ এলান্ড রোডে ইফতারের জন্য ১৩ মিনিটের বিরতি দেন রেফারি। এ সময় স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে বিরতির বিষয়টি ব্যাখ্যা করা হয়। বিরতি পেয়ে পানি এবং তরল দিয়ে রোজা ভাঙেন সিটির চার মুসলিম ফুটবলার এমর মারমুশ, রায়ান চেরকি, আবদুকোদির খুসানভ ও রায়ান আইত-নুরি।
ইফতারের সেই বিরতি ছিল এক মিনিটের কম সময়। সেই বিরতি মেনে নিতে পারেননি লিডসের দর্শকেরা। সিটির চার ফুটবলার যখন ইফতার করছিলেন তখন গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকেন তাঁরা। নিজেদের দর্শকদের এমন আচরণে দুঃখ প্রকাশ করেছেন লিডসের সহকারী কোচ এডমন্ড রিমার। তিনি বলেন, ‘এই ঘটনা থেকে আমরা শেখার চেষ্টা করছি। আশা করি, এর পর থেকে আমরা আরও ভালো করব (অন্য ধর্মের প্রতি সম্মান)।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে