রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
লালমনিরহাটের আদিতমারীতে লিয়াকত আলী লাদেন হত্যা মামলার অভিযুক্ত জুয়েল হোসেন ও তাঁর ছেলে রকি আজ রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
কুড়িগ্রামের উলিপুরে সুমন মিয়া (২৪) নামে এক যুবকের বিরুদ্ধে প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোপনে বিয়ে করা এক এইচএসসি পরীক্ষার্থী (১৮) স্ত্রীর মর্যাদার দাবিতে ওই যুবকের বাড়িতে অনশনে বসেছেন...
নরসিংদীর রায়পুরায় কদম ফুল পাড়া নিয়ে বিরোধের জেরে আহত যুবক সজল মিয়া ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর মারা যান। পরে হত্যার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে সালিসে ২০ লাখ টাকা জরিমানা করে বিষয়টি মীমাংসার অভিযোগ উঠেছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে সেন্টার ফরোয়ার্ড পজিশন। বুধবার আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে লিওনেল স্কালোনি কাকে শুরুর একাদশে রাখবেন—হুলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্তিনেজ?
বাতাস ছাড়াই বিশ্বকাপের বল, কী আছে এই ‘ট্রাইওন্ডা’য়
কুমিল্লায় ইসলামী ব্যাংক পিএলসির এক গ্রাহকের হিসাব থেকে ১৮ লাখ ৯০ হাজার টাকা অন্য হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নম্বরে স্থানান্তরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. হাসান মজুমদার (৪৬) বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।
এই হত্যাকাণ্ড এবং এর বিপরীতে নয়াদিল্লি ও ওয়াশিংটনের প্রতিক্রিয়া ভারতের অভ্যন্তরীণ রাজনীতি ও দ্বিপক্ষীয় কূটনীতিতে বেশ কিছু গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে...
খাগড়াছড়ি শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে অপর্না ধর (২৫) নামের এক শিক্ষক মারা গেছেন। রোববার (১৪ জুন) সন্ধ্যায় শহরের শালবাগান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষিকা খাগড়াছড়ি শালবন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আগামীকাল ১৫ জুন, সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এ দিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে...
নরসিংদীর রায়পুরায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবন্ধী নারী কামরুন নাহার ও তাঁর দুই বোনের তিন বছর ধরে কার্যত গৃহবন্দী থাকার অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ভাই অভিযোগ অস্বীকার করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন জানায়, সমাধানের চেষ্টা ব্যর্থ হয়ে বিষয়টি এখন আদালতে বিচারাধীন।
কুড়িগ্রামের রৌমারীতে গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তপথে নারী-শিশুসহ ৯ জনকে বিএসএফ বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা ও বিজিবি। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তারা বাংলাদেশে ঢুকতে পারেনি। রাত ৮টা পর্যন্ত তারা শূন্যরেখার কাছে অবস্থান করছিল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে জয় হাতছাড়া হলেও পুরো সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন তাওহীদ হৃদয়। পুরস্কার হিসেবে পাওয়া প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের চেরি গাড়িটি তিনি মাকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে অভিনেত্রী আসমা আক্তার ঝিলিকের মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী সাফি উল্লাহকে কারাগারে পাঠানো হয়েছে। এক দিনের রিমান্ড শেষে আজ রোববার বিকেলে সাফিকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা–পুলিশ। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন....