
গায়িকা হিসেবে গ্র্যামি, বিলবোর্ড, কান্ট্রি মিউজিক অ্যাওয়ার্ডসহ বিশ্বের সেরা সব সম্মাননা পেয়েছেন টেইলর সুইফট। এবার গীতিকার হিসেবেও বড় স্বীকৃতি পেলেন। সর্বকনিষ্ঠ নারী গীতিকার হিসেবে মাত্র ৩৬ বছর বয়সে মর্যাদাপূর্ণ সংরাইটারস হল অব ফেমে যুক্ত হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশের শিল্পী ইকন বাবুর কথা ও সুরে গাইলেন ভারতের কণ্ঠশিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়। ‘মনের পাড়ায়’ শিরোনামের গানটিতে সহশিল্পী হিসেবে কণ্ঠও দিয়েছেন ইকন। সংগীত আয়োজন করেছেন আসামের পলাশ। গানের ভিডিও নির্দেশনায় দিয়েছেন বাংলাদেশের গায়ক ও সুরকার পিজিত।

দীর্ঘ ১৪ বছর একসঙ্গে পথচলার পর সম্পর্কের ইতি টেনেছেন সংগীতশিল্পী সহিয়োন ও অভিনেতা জং গিয়োং হো। কে-পপ গার্লস গ্রুপ গার্লস জেনারেশনের অন্যতম সদস্য সহিয়োন। অন্যদিকে, জং গিয়োং হো বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ‘হসপিটাল প্লেলিস্ট’, ‘ক্র্যাশ কোর্স ইন রোমান্স’-এর মতো ব্লকবাস্টার সিরিজে অভিনয় করে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীকে বিশেষ সম্মাননা দেওয়া হবে ১২ জুন। ওই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে বিশেষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে শিল্পীর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।