
এক মৌসুমে আর কত ধাক্কা খাবে ম্যানচেস্টার সিটি। দুর্দশা যেন তাদের পিছুই ছাড়ছে না! এবার প্রিমিয়ার লিগে আর্সেনালের মাঠে থেকে রীতিমতো ‘অপমানিত’ হয়েই ফিরতে হলো তাদের। হেরেছে ৫-১ গোলের বড় ব্যবধানে; যা শিরোপা লড়াইয়ে তাদের সম্ভাবনাকে আরও ফিকে করে দিল।
কোচ পেপ গার্দিওলা হয়তো ভাববেন, এই মৌসুম কত কিছুর সঙ্গেই-না পরিচয় করিয়ে দিচ্ছে তাঁকে। কোচিং ক্যারিয়ারে এর আগে কখনোই ৪ বা এর বেশি গোল এক মৌসুমে চারবার হজম করেননি তিনি। হতাশায় মুখ লুকানো এখন অভ্যাসই হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। আর্সেনাল ম্যাচেও ব্যতিক্রম কিছু ঘটেনি।
এমিরেটস স্টেডিয়ামে ম্যাচ শুরুর দুই মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন অধিনায়ক মার্টিন ওডেগার। এরপর প্রথমার্ধে অবশ্য কোনো প্রতিরোধ গড়তে পারেনি সিটি। তবে ৫৫ মিনিটে দলটিকে সমতায় ফেরান আর্লিং হালান্ড। কিন্তু এই সমতা দুই মিনিটও ধরে রাখতে পারেনি গার্দিওলার দল। ৫৬ মিনিটে থমাস পার্টি আবার এগিয়ে দেন আর্সেনালকে। বল দখলে কম আধিপত্য বিস্তার করলেও ম্যাচের শেষ ২০ মিনিটে সিটির ওপর ধ্বংসযজ্ঞ চালায় গানাররা। ৬২ মিনিটে ব্যবধান ৩-১ করেন মাইলস লুইস স্কেলি। বাকি দুটি গোল আসে কাই হাভার্টজ ও ইথান নোয়ানেরির পা থেকে।
শেষ মুহূর্তে গিয়ে খেলা এভাবে বদলে যাবে, তা ধারণাই করেননি গার্দিওলা, ‘কেবল শেষ ২৫ মিনিট নিয়েই আমার আফসোস হচ্ছে। ৬৫-৭০ মিনিট যেভাবে খেলেছি, সেটা আমরা পরে ভুলেই গিয়েছি।’ একের পর এক ধাক্কার কারণে দলের আত্মবিশ্বাস তলানিতে ঠেকেছে মনে করেন সিটি কোচ, ‘আত্মবিশ্বাস ভঙ্গুর হতে পারে; কারণ, এমনটা অনেকবার হয়েছে। তবে আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে। ভালো করার সুযোগ সব সময় থাকে।’
যদিও ব্যর্থতার বৃত্ত থেকে কোনোভাবে বের হতে পারছে না সিটি। এখন পর্যন্ত লিগে ৩৫টি গোল হজম করেছে তারা, যা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের (৩৪) চেয়ে বেশি। সিটির মতো রাতটা একই রকম কেটেছে ইউনাইটেডেরও। ক্রিস্টাল প্যালেসের কাছে ২-০ গোলে হেরেছে তারা। দুটি গোলই করেছেন জিন-ফিলিপি মাতেতা। হারের পর রেড ডেভিলস কোচ রুমেন আমোরিম বলেন, ‘অতীতের ভুল শুধরে দল হিসেবে উন্নতি করার জন্য সব ধরনের চেষ্টা করছি আমরা।’
১৩ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম অবস্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্যদিকে চারে থাকলেও খুব একটা স্বস্তিতে নেই সিটি। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট।
শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে আর্সেনাল। এদিকে সিরি‘আ’য় উত্তাপ ছড়ানো মিলান ডার্বি ড্র হয়েছে ১-১ গোলে। সান সিরোয় ম্যাচের ৪৫ মিনিটে তিজানি রেইন্দার্সের গোলে এগিয়ে যায় এসি মিলান। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ইন্টার মিলানকে সমতায় ফেরান স্তেফান দি ভ্রিজ।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে