
২০২৫ ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। সেই লক্ষ্য সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে উঠে গেছে নকআউট পর্বে। বাংলাদেশ সময় আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সিটিজেনরা।
এবারের ক্লাব বিশ্বকাপে দুই ম্যাচ খেলে ম্যানচেস্টার সিটি দিয়েছে ৮ গোল। কোনো গোল এখন পর্যন্ত তারা হজম করেনি। যার মধ্যে ১৮ জুন উইদাদ এসিকে ২-০ গোলে হারিয়েছে সিটি। বাংলাদেশ সময় আজ সকালে আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে আমিরাতের আল আইনকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সিটিজেনরা। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেলেও গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে পেপ গার্দিওলার সিটি।
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির ৬ গোলের মধ্যে দুই গোল করেন ইলকায় গুনদোয়ান। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার ম্যাচের ৮ মিনিটে কর্নার থেকে শুরু হওয়া আক্রমণের পাস রিসিভ করেন। এক পর্যায়ে গুনদোয়ান চিপ করে আল আইনের গোলরক্ষক খালিদ ইসার মাথার ওপর দিয়ে গোল করেন। ২৭ মিনিটে ফ্রি কিক থেকে সিটির দ্বিতীয় গোল করেন ক্লদিও এচেভেরি। আর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন আর্লিং হালান্ড। প্রথমার্ধ সিটি শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।
প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সিটি করে তিন গোল। যেখানে ৭৩ মিনিটে গুনদোয়ান ম্যাচে তাঁর দ্বিতীয় গোল করেন। ৮৪ ও ৮৯ মিনিটে সিটির অপর দুই গোল করেন অস্কার বব ও রায়ান চেরকি। ৬-০ গোলে জিতে সিটি শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাসকে নিয়ে। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে জুভেন্টাস। অন্যদিকে গ্রুপের অপর দুই দল আল আইন, উইদাদ—দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচই হেরে গিয়েছে। তাদের বিদায়ঘণ্টাও বেজে গেছে। বৃহস্পতিবার ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে সিটি-জুভেন্টাস। ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে