

টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের সহ-প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির অবস্থান দখল করেছেন। বাইটড্যান্সের বাজারমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে কোম্পানির অগ্রগতির ফলে তিনি ভারতের শিল্পপতি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গেছেন।

ভারত-পাকিস্তান হ্যান্ডশেক ইস্যুতে গত এশিয়া কাপে কম সমালোচনা হয়নি। মাঠের খেলা ছাপিয়ে বিষয়টি হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এশিয়া কাপ শেষ হয়েছে সাত মাস আগে। লম্বা সময় পর আলোচিত হ্যান্ডশেক ইস্যুতে নতুন তথ্য দিলেন পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমান আলী আগা।

সামির মিনহাসের কাছে ১৬ রানে হেরেছে ভারত—ভক্ত-সমর্থকেরা চাইলে মজা করে এমনটা বলতেই পারেন। দুবাইয়ের আইসিসি একাডেমিতে পাকিস্তানের এই ক্রিকেটার করেছেন ১৭২ রান। তাঁর ব্যাটিং দেখে মনে হচ্ছিল ওয়ানডে নয়, ভারত-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালটা হচ্ছে টি-টোয়েন্টি সংস্করণে।

বৈভব সূর্যবংশীসহ ভারতের অন্যান্য ক্রিকেটাররা ডাগআউটে মাথা নিচু করে বসে আছেন। ভারতের কোচিং স্টাফদের চোখেমুখেও দেখা গেছে হতাশা। যতই ব্যাটিংবান্ধব পিচ হোক, হাতে ১ উইকেট নিয়ে ২০০-এর বেশি রান করা একরকম অসম্ভবই বটে। দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ ভারতকে বিধ্বস্ত করে হেসেখেলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা..

প্রায় তিন মাস পর দুবাইয়ে আরেক ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ বছরের ২৮ সেপ্টেম্বর পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জিতেছিল ভারত। দুবাইয়ের আইসিসি একাডেমিতে আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতের বিপক্ষে প্রতিশোধের লড়াইয়ে নেমেছে পাকিস্তান।

নকআউট পর্বে যেমন প্রত্যাশা ছিল, আজিজুল হাকিম তামিমের বাংলাদেশ সেটা পূরণ করতে পারেনি। দুবাইয়ের দ্য সেভেন্স স্টেডিয়ামে সেমিফাইনালে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তামিম-জাওয়াদ আবরারদের হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান।



