
এ বছরের ৩ জানুয়ারি ২৩ বছর পূর্ণ করেছেন নিকো গনজালেস। আন্তর্জাতিক ফুটবলে এখনো অভিষেক হয়নি স্প্যানিশ এই ফুটবলারের। তবে বার্সেলোনা, পোর্তোর মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২৩ বছর বয়সী স্প্যানিশ তরুণকে মোটা অঙ্কের টাকায় কিনল ম্যানচেস্টার সিটি।
প্রিমিয়ার লিগসহ ইউরোপীয় ফুটবলে দলবদলের শেষ দিন ছিল ৩ ফেব্রুয়ারী। নির্ধারিত সময়ের মধ্যেই ৫ কোটি পাউন্ডে গনজালেজকে নিল ম্যান সিটি। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৫২ কোটি ৩৪ লাখ টাকা। পেপ গার্দিওলার দল তাঁকে পর্তুগালের পোর্তো থেকে উড়িয়ে এনেছে। টাকা ডি পর্তুগাল, সুপারটাকা ক্যান্ডিডো ডি অলিভিয়েরা—পোর্তোর জার্সিতে এই দুই মেজর শিরোপা জয় তাঁর পুরো ক্লাব ক্যারিয়ারের অর্জন।
ম্যান সিটিতে যোগ দেওয়ার পর গনজালেজ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ক্লাবটির ওয়েবসাইটে স্প্যানিশ এই তরুণ ফুটবলার বলেন, ‘ক্যারিয়ারের এই পর্যায়ে আমার জন্য এটা দারুণ এক সুযোগ। আমার বয়স ২৩ ও নিজেকে ইংল্যান্ডে পরীক্ষা করে দেখতে চাই। ম্যানচেস্টার সিটির চেয়ে ভালো আর কোনো ক্লাব হতে পারে না। তাদের দল দেখুন। সত্যিই অবিশ্বাস্য। তারকা ফুটবলারে ভর্তি। এমন কোনো ফুটবলার নেই যে এই দলের অংশ হতে চায় না। পেপের খ্যাতি সম্পর্কে আমি জানি ও তাঁর সঙ্গে কাজ করতে তর সইছে না।’
এবারের দলবদলে চার ফুটবলার কিনতে ম্যান সিটির খরচ হয়েছে ১৮ কোটি পাউন্ড (বাংলাদেশি ২৭০৮ কোটি ৪১ লাখ টাকা)। ওমর মারমুশ, আবদুকোদির খুশানোভ, ভিতোর রেইস—গনজালেসের আগে এই তিন ফুটবলার কেনে সিটিজেনরা।
২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে গনজালেজ ৩৭ ম্যাচ খেলেছেন। দুটি গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন দুই গোলে। এর মাঝে স্পেনের ভ্যালেন্সিয়াতেও খেলেছেন তিনি। পোর্তোর হয়ে ম্যাচও অবশ্য বেশি খেলেছেন। এখানে ৬৮ ম্যাচে ৯ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৮ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে