
ম্যানচেস্টার সিটির কানের পাশ দিয়েই গুলিটা গেছে গত রাতে। কারণ, হার অথবা ড্র—যেকোনো একটা কিছু হলেই এবারের চ্যাম্পিয়নস লিগ থেকে আগেভাগে ছিটকে যেত।শেষ পর্যন্ত ম্যান সিটি নিশ্চিত করেছে প্লে-অফ। তবে এবার দলটির চ্যাম্পিয়ন হওয়ার জয়ের সম্ভাবনা দেখছেন না কোচ পেপ গার্দিওলা।
ইতিহাদে গত রাতে ৪৫ মিনিটে রাফায়েল ওয়েন্দিকা এগিয়ে নেন ক্লাব ব্রুগাকে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়া ম্যান সিটি এরপর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় দারুণভাবে। শেষ পর্যন্ত ক্লাব ব্রুগা হেরে যায় ৩-১ গোলে। ৮ ম্যাচে ৩ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২২ নম্বর স্থান নিশ্চিত করল সিটি। যেখানে ৯ থেকে ২৪ নম্বর পর্যন্ত থাকা দলকে খেলতে হবে প্লে-অফ। ম্যাচ শেষে গার্দিওলার কাছে প্রশ্ন, এবার (২০২৪-২৫) মৌসুমের চ্যাম্পিয়নস লিগ জয়ের সম্ভাবনা কেমন? ম্যান সিটি কোচ বলেন, ‘এই মুহূর্তে নেই।তবে আমি অনেক বাস্তববাদী।’
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে, তা এখনো জানা যায়নি। তবে গার্দিওলা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ-বায়ার্ন মিউনিখের মতো দলও যদি প্রতিপক্ষ হয়, তাতেও কোনো সমস্যা নেই সিটিজেনদের। ম্যান সিটি কোচ বলেন, ‘তারা আমাদের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ। গত কয়েক ম্যাচে মাদ্রিদ ফিরে এসেছে ও ভিনির (ভিনসেন্ট কোম্পানি) হাত ধরে বায়ার্ন অসাধারণ খেলছে।’
প্লে-অফের সূচি কেমন হওয়া দরকার, সেটার একটা ধারণা দিয়েছেন গার্দিওলা। ম্যান সিটির কোচ বলেন,‘ম্যাচটা আগামীকাল (আজ) হলে আমাদের সমস্যা হবে। তবে দুই সপ্তাহ পর হলে ফুটবলাদের হয়তো আরও ভালো অবস্থায় পাওয়া যাবে। ড্রেসিংরুমে শিষ্যরা বলেছে, রিয়াল কিংবা বায়ার্নে কোনো সমস্যা নেই।’
ব্রুগার বিপক্ষে গত রাতে ৫৩ মিনিটে সিটিকে সমতায় ফেরান মাতেও কোভাচিচ। পরের গোলটা সিটি উপহার পেয়েছে। ৬২ মিনিটে আত্মঘাতী গোলটি করেন ব্রুগার ডিফেন্ডার জোয়েল অর্দোনেজ। ৭৭ মিনিটে সিটির তৃতীয় গোলটি আসে স্যাভিনিওর পা থেকে।
স্তেদি দি রোদুরু স্টেডিয়ামে গত রাতে ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করল কার্লো আনচেলত্তির দল। রিয়ালের ঠিক পরের স্থানেই আছে বায়ার্ন মিউনিখ। বায়ার্ন, রিয়াল দুই দলেরই পয়েন্ট ১৫।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে