
দীপ্ত টিভির ধারাবাহিক নাটক ‘রূপনগর’ কিছুদিন আগেই ২০০তম পর্বের মাইলফলক পূর্ণ করেছে, ‘পরম্পরা’ পার করেছে ১০০তম পর্ব। চ্যানেলটির আরেকটি জনপ্রিয় সিরিয়াল ‘খুশবু’ পৌঁছে গেছে ২০০ পর্বের দ্বারপ্রান্তে। আজ ১২ মে প্রচারিত হবে কাঙ্ক্ষিত পর্বটি। গত বছরের ১৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল ধারাবাহিক নাটকটির প্রচার।

দীপ্ত টিভিতে ধারাবাহিক নাটক ‘পরম্পরা’র প্রচার শুরু হয় এ বছরের ১ জানুয়ারি। ড্রামা, সাসপেন্স আর রোমান্সে ভরপুর নাটকটি দেখতে দেখতে পৌঁছে গেছে শততম পর্বে। আজ মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে দেখা যাবে পরম্পরা নাটকের ১০০তম পর্ব।

টিভি নাটক ও বিজ্ঞাপনের জনপ্রিয় পরিচালক ওয়াহিদ আনাম আবার ফিরছেন পরিচালকের আসনে। এক দশকের বেশি সময় পর দেখা যাবে তাঁর নতুন কাজ। এবার নাটক নয়, ওয়াহিদ আনাম বানাচ্ছেন ওয়েব ফিল্ম। ‘তাজমহল’ নামের এ ওয়েব ফিল্ম নির্মাণের জন্য সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

ভারতে বৈবাহিক ধর্ষণ এখনো ফৌজদারি অপরাধ হিসেবে স্বীকৃত না হলেও বিষয়টি নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক ও সামাজিক আলোচনার জন্ম দিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ‘চিরাইয়া’। জিও হটস্টারে গত মার্চে মুক্তি পাওয়ার পর থেকেই সিরিজটি লাখ লাখ দর্শকের কাছে পৌঁছেছে