
ওল্ড ট্রাফোর্ডে গত রোববার প্রিমিয়ার লিগে গোলশূন্য ড্র হওয়া ম্যানচেস্টার ডার্বির ম্যাচশেষে ঘটে অপ্রীতিকর এক কাণ্ড। দর্শক সারির এক তরুণ ‘কষে চড়’ বসিয়ে দেন জ্যাক গ্রিলিশকে। সে তরুণের নাম তাৎক্ষণিক না জানলেও তাঁর বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার থাপ্পড় মারার অভিযোগ ও হামলার মামলা করেন।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক বিবৃতিতে জানিয়েছে, ২০ বছর বয়সী আলফি হোল্টকে গ্রেপ্তার করার পর তাঁর বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়েছে এবং তিনি ১৪ জুলাই ম্যানচেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হবেন। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার পর ২৯ বছর বয়সী গ্রিলিশকে ওল্ড ট্রাফোর্ডে মাঠ ছাড়ার সময় এক তরুণ এসে চড় মারেন।
দ্য অ্যাথলেটিকের প্রতিবেদন, ম্যানইউ ও সিটি দুই ক্লাবই এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়, কারণ এটি এখনো সক্রিয় পুলিশ তদন্তে রয়েছে। তবে ম্যানইউ সব সময় ওল্ড ট্রাফোর্ডে ঘটে যাওয়া ঘটনাগুলোর তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করে থাকে।
এটি প্রথমবার নয়, গ্রিলিশ দর্শকদের দ্বারা লক্ষ্যবস্তু হয়েছেন আগেও। ২০১৯ সালের মার্চে বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে, তাঁর সাবেক দল অ্যাস্টন ভিলার হয়ে খেলার সময়, পেছন থেকে এক দর্শক তাঁকে ঘুষি মারেন। এ ঘটনায় পল মিচেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তিনি আড়াই মাসের জেল খাটেন।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৯ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে