
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে ডাক পাওয়ার খবরটা যখন এলো, স্তব্ধ হয়ে গিয়েছিলেন ৩৮ বছর বয়সী গোলরক্ষক ওয়েভেরতন। আবেগ ধরে রাখতে না পেরে বসার ঘরের সোফার ওপরই উল্টে পড়েন তিনি। সিসিটিভি ক্যামেরায় বন্দি হওয়া সেই নাটকীয় মুহূর্তটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

অনেক ভালো লাগা কাজ করছে। সব থেকে বড় উৎসাহের জায়গাটা হচ্ছে আমার পরিবার। পরিবার খুব সাপোর্ট করে। প্রথম দিকে না করলেও এখন খুব সাপোর্ট করে। তারা আমাকে নিয়ে গর্বও করে। আমার ভালো লাগার জায়গাটা হলো, লম্বা সময় ধরে, মানে ১৩ বছরের বেশি সময় দেশের হয়ে খেলছি। এখন সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষা।

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করে যাচ্ছেন অমিত হাসান। ৪৯টি প্রথম শ্রেণির ক্রিকেটে করেছেন ৩ হাজার ৬৫০ রান। ব্যাটিং গড় প্রায় ৫০। ধারাবাহিক ভালো খেলার পুরস্কারও পেয়েছেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন অমিত।

ব্রাদার্সে শুরু, ফর্টিসে শেষ। পেশাদার ফুটবল খেলার মাঝে কেটে গেছে ২১ বছর। পরশু রহমতগঞ্জের বিপক্ষে ম্যাচ দিয়ে বুটজোড়া তুলে রেখেছেন মামুনুল ইসলাম। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ক্যারিয়ারের প্রাপ্তি-অপ্রাপ্তির বাইরেও অভিমান নিয়ে কথা বলেছেন এই মিডফিল্ডার।