
এই ভালো, এই খারাপ—ম্যানচেস্টার সিটির অবস্থা যে এমনই। একটু সুখবর পায় তো পরক্ষণে পায় দুঃসংবাদ। ম্যান সিটির গত রাতের ঘটনা দেখলে আরও স্পষ্ট বোঝা যাবে। এফএ কাপের সেমিফাইনালে ওঠার রাতে প্রিমিয়ার লিগের ক্লাবটির দুশ্চিন্তা বেড়েছে আর্লিং হালান্ডকে নিয়ে।
ভাইটালিটি স্টেডিয়ামে গত রাতে কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২–১ গোলে হারিয়েছে ম্যান সিটি। পিছিয়ে থাকা ম্যান সিটিকে ৪৯ মিনিটে সমতায় ফিরিয়েছেন হালান্ড। গোলের কিছুক্ষণ পরই যন্ত্রণায় কাতড়াতে থাকেন নরওয়ের এই স্ট্রাইকার। ৫২ মিনিটে হালান্ডকে ফাউল করেন বোর্নমাউথের ডিফেন্ডার লুইস কুক। প্রাথমিক চিকিৎসা নেওয়ার কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান হালান্ড। ৬১ মিনিটে তাঁকে উঠিয়ে নেন ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। যদিও হালান্ডের কী অবস্থা, সেই ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি গার্দিওলা।
কোয়ার্টার ফাইনালে ম্যান সিটির বিপক্ষে ২০ মিনিটে এগিয়ে যায় বোর্নমাউথ। গোলটি করেন বোর্নমাউথের স্ট্রাইকার ইভানিলসন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে দলটি। এরপর দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরানোর পর চোটে পড়ে মাঠ ছাড়েন হালান্ড। তাঁর বদলি হিসেবে নামেন ওমর মারমুশ। ৬৩ মিনিটে সিটির দ্বিতীয় গোল করেন মারমুশ। ২-১ গোলে জিতে এফএ কাপে টানা সপ্তমবারের মতো সেমিফাইনালে উঠল সিটি। ম্যান সিটির দুটি গোলেই অ্যাসিস্ট করেন নিকো ও’রেলি।
এফএ কাপের আরেক কোয়ার্টার ফাইনালে অপর ম্যাচে প্রেস্টন নর্থ ইন্ডকে ৩–০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে অ্যাস্টন ভিলা। ২৬ এপ্রিল সেমিফাইনালে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে ভিলা। একই দিনে অপর সেমিফাইনালে ম্যান সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট। এখন পর্যন্ত সাতবার এফএ কাপ জিতেছে ম্যান সিটি। সবশেষ জিতেছে ২০২৩ সালে।
২০২৪-২৫ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে আগেভাগেই ম্যান সিটির বিদায়ঘণ্টা বেজে গেছে। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ২৯ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচে সিটি। সমান ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা লিভারপুলের প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়া সময়ের ব্যাপার মাত্র। সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা নেই বললেই চলে। এফএ কাপ জিতে তাই মৌসুম শেষ করার একমাত্র সুযোগ সিটির সামনে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
১৮ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে