
এই রেকর্ড লিস্টিংয়ের হাত ধরে স্পেসএক্সের প্রধান নির্বাহী (সিইও) ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নিয়ার’ (১ লাখ কোটি ডলারের বেশি সম্পদের মালিক) হিসেবে ইতিহাসে নাম লেখালেন...

ইতিহাসের বৃহত্তম প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছেড়ে বিশ্ব শেয়ার বাজারে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে মার্কিন মহাকাশ গবেষণা ও প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স। এই ঐতিহাসিক আইপিও ইলন মাস্কের এই প্রতিষ্ঠানটিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিক কোম্পানিগুলোর শীর্ষ সারিতে নিয়ে এসেছে।

শেয়ারবাজারে শত শত কোটি টাকা বিনিয়োগে প্রলুব্ধ করে অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ জুলাই ধার্য করা হয়েছে।

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউ