
সৌদি প্রো লিগের শিরোপা এবার তাহলে পেয়েই যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিন বছর ধরে আল নাসরের হয়ে খেলছেন। সৌদি প্রো লিগের শিরোপা জয়ের কাছাকাছি বেশ কয়েকবার গিয়েও সফল হননি। এবার চ্যাম্পিয়ন হওয়া তাঁর কাছে কেবল সময়ের ব্যাপার।

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর হাল না ছাড়ার বড় উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ এ এসেও মাঠে এই ফরোয়ার্ডের নিবেদন সেটাই প্রমাণ করে। বুটজোড়া তুলে রাখার বয়সেও ধারাবাহিকভাবে দলের জয়ের কারিগর বনে যাচ্ছেন সিআরসেভেন।

সৌদি প্রো লিগে অম্লমধুর এক দিন পার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাত নম্বর জার্সিধারী। চোখধাঁধানো এক গোলে সেই হতাশা ঢাকতেও বেশি সময় নেননি। এরপর হলুদ কার্ডও দেখেছেন তিনি।

বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।