গোল করে আকাশের দিকে তাকালেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাত প্রসারিত করেন। চোখও ছলছল করছিল পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের। দূর আকাশের তারা হয়ে যাওয়া বাবার কথা রোনালদো স্মরণ করলেন এভাবেই।
রোনালদো এমন উদ্যাপন করেন আল আওয়াল পার্কে গত রাতে এএফসি চ্যাম্পিয়নস লিগে। আল রাইয়ানের বিপক্ষে ৭৬ মিনিটে বাঁ পায়ের দুর্দান্ত শটে লক্ষ্য ভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড। তাঁকে অ্যাসিস্ট করেন আল নাসর ফরোয়ার্ড আবদুর রহমান ঘারিব। কেন দুহাত প্রসারিত করে আকাশের দিকে উদ্ যাপন, সেটা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রোনালদো। কারণ গতকাল তাঁর বাবা হোসে দিনিস অ্যাভেইরোর ৭১তম জন্মদিন ছিল। তবে তিনি না ফেরার দেশে চলে গেছেন ২০০৫ সালে। ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘আজকের এই গোলের ভিন্ন রকম এক মাহাত্ম্য রয়েছে। আমার ইচ্ছা যদি আমার বাবা বেঁচে থাকতেন। কারণ আজ তাঁর জন্মদিন।’
রোনালদোর এমন আবেগপ্রবণ হওয়া ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে আল নাসর। এএফসি চ্যাম্পিয়নস লিগে ‘বি’ গ্রুপের ম্যাচটিতে আল রাইয়ানকে ২-১ গোলে হারিয়েছেন রোনালদোরা। ম্যাচ শেষে পর্তুগিজ ফরোয়ার্ড তাঁদের কিছু মুহূর্তের ছবি এক্স হ্যান্ডলে পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘কঠোর পরিশ্রম দারুণ কাজে দেয়। এটা ধরে রাখতে হবে।’
ম্যাচে প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে গোল করেন আল নাসর ফরোয়ার্ড সাদিও মানে। তাঁকে গোল করতে সহায়তা করেন সুলতান আল ঘান্নাম। দ্বিতীয়ার্ধে রোনালদোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আল নাসর। আল রাইয়ান ব্যবধান কমিয়েছে ৮৭ মিনিটে। গোলটি করেন দলের স্ট্রাইকার আল রাইয়ান।
ভাইরাল ইনফেকশনে আক্রান্ত হওয়ায় এএফসি চ্যাম্পিয়নস লিগে আল শোর্তার বিপক্ষে গত ১৬ সেপ্টেম্বর খেলতে পারেননি রোনালদো। সেই ম্যাচটি আল নাসর ১-১ গোলে ড্র করেছিল। একই অসুস্থতায় গত সোমবার কিংস কাপে আল হাজেমের বিপক্ষেও তাঁর খেলা হয়নি। সৌদি প্রো লিগে আল ওয়েহদার বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরেন ২৭ সেপ্টেম্বর। ফেরার ম্যাচেই গোলের দেখা পেয়েছিলেন রোনালদো।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে