
অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম আর হাল না ছাড়ার বড় উদাহরণ ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ এ এসেও মাঠে এই ফরোয়ার্ডের নিবেদন সেটাই প্রমাণ করে। বুটজোড়া তুলে রাখার বয়সেও ধারাবাহিকভাবে দলের জয়ের কারিগর বনে যাচ্ছেন সিআরসেভেন। তাড়া করে বেড়াচ্ছেন হাজারতম গোলের মাইলফলক। সেই লক্ষ্যে আরও একধাপ এগিয়ে গেলেন তিনি।
সৌদি প্রো লিগে আল হাজমকে ২–০ গোলে হারিয়েছে আল নাসর। দলের জয়ের দিনে একবার জালের দেখা পান রোনালদো। এটা পেশাদার ক্যারিয়ারে পর্তুগিজ তারকার ৯৫০ তম গোল। অর্থাৎ আর মাত্র ৫০ গোল করলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের অসাধারণ কীর্তি গড়বেন সাত নম্বর জার্সিধারী।
কিং আব্দুল্লাহ স্পোর্ট সিটি স্টেডিয়ামে স্কোরবোর্ড দেখে আল নাসরের পারফরম্যান্স কেমন ছিল সেটা বোঝার সুযোগ নেই। প্রতিপক্ষের মাঠে ম্যাচজুড়ে দাপুটে ফুটবল খেলেছে রিয়াদের ক্লাবটি। ম্যাচে ৬৪ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে আল হাজমের লক্ষ্য বরাবর সাতটি শট নেয় তারা। মূলত ফিনিশিংয়ের ব্যর্থতায় জয়ের ব্যবধান বড় করতে পারেনি আল নাসর।
২৫ মিনিটে লিড নেয় আল নাসর। বাঁ পাশ দিয়ে আয়মান ইয়াহিয়ার ক্রস থেকে দারুণ এক হেডে ঠিকানা খুঁজে নেন জোয়াও ফেলিক্স। সুযোগ নষ্টের ভীড়ে প্রথমার্ধে ব্যবধান বাড়াতে পারেনি সফরকারী দল। নির্ধারিত সময়ের দুই মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রোনালদো। সতীর্থ ওয়েসলি গাসোভার বাড়ানো বল থেকে বাঁ পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন।
নতুন মৌসুমে লিগে প্রথম ৬ ম্যাচে টানা জয় তুলে নিল আল নাসর। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। দুইয়ে আছে আল তাইউন। তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে আল হিলাল। ৫ পয়েন্ট পাওয়া আল হাজমের অবস্থান ১৪ নম্বরে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে