
শেষ বাঁশি বাজার অপেক্ষা। ঠিক তার আগমুহূর্তে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আল নাসর। এগিয়ে গেলেন ক্রিস্টিয়ানো রোনালদো, যে ক্লাবের হয়ে আগে কখনো পেনাল্টিতে ব্যর্থ হননি পর্তুগিজ সুপারস্টার। আত্মবিশ্বাসী ভঙ্গিতেই শট নিলেন তিনি। বল উড়ে গেল ক্রসবারের ওপর দিয়ে।
দুহাত দিয়ে মুখ ঢাকলেন রোনালদো। তবু চরম হতাশা লুকাতে পারেননি। আল তাউয়ুনের কাছে ১-০ গোলের এ হারই যে সৌদি কিংস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিল আল নাসর।
গতকাল রাতে নিজেদের মাঠ আল আউয়াল পার্কে বল দখল, গোলের লক্ষ্য শট নেওয়া, সবকিছুতেই দাপট দেখিয়েছে আল নাসর। কিন্তু গোলের খেলায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। গোলের জন্য ১৫টি শট নেয় নাসর। এর মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ৬৫ শতাংশ বল ছিল তাদের দখলে।
আক্রমণের পসরা সাজিয়েও গোলশূন্যয় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও গোল পেতে কিছু সময় লেগেছে আল তাউয়ুনের। ৭১ মিনিটে গোল করে এগিয়ে নেন ডিফেন্ডার ওয়ালিদ আল-আহমেদ। সেই গোলই শেষ পর্যন্ত গড়ে দেয় ব্যবধান।
নির্ধারিত ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হন রোনালদো। হতাশায় মুখ ঢাকা রোনালদোকে তখন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন সতীর্থরা। আল নাসরে যোগ দেওয়ার পর আগের ১৮ পেনাল্টির সব কটিতেই গোল করেছিলেন রোনালদো। প্রথম ব্যর্থতায় দল ছিটকে গেল টুর্নামেন্ট থেকেই।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে