
বয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট। তবে এবার আর জিততে পারেনি তাঁর দল আল নাসর।
ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে গত রাতে ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে আলমেরিয়া-আল নাসর। এই ম্যাচে আল নাসরের দুই গোলের দুটিই করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর গোলে একটা সময় ২-১ গোলে এগিয়ে ছিল আল নাসর। সৌদি ক্লাবটির গল্প এখানেই শেষ। আল নাসরকে ৩-২ গোলে হারিয়েছে আলমেরিয়া।
আলমেরিয়া-আল নাসর ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। ম্যাচে ৫৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আল নাসর নিয়েছে ২ শট। অন্যদিকে আলমেরিয়ার দখলে বল ছিল ৪৬ শতাংশ। আল নাসরের লক্ষ্য বরাবর ১১ শট নিয়েছে আলমেরিয়া। আল নাসর গোলরক্ষক নাওয়াফ আলাকিদি যদি ‘চীনের প্রাচীর’ না হয়ে উঠতেন, তাহলে সৌদি ক্লাবটি আরও বড় ব্যবধানে হারতে পারত।
ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে ৬ মিনিটে সার্জিও আরিবাসের গোলে শুরুতে এগিয়ে যায় আলমেরিয়া। সমতায় ফিরতে আল নাসরের লেগেছে ১১ মিনিট। ১৭ মিনিটে সাদিও মানের পাস রিসিভ করে ডান পায়ের শটে দুর্দান্ত গোল করেন রোনালদো। নিজের দ্বিতীয় গোল রোনালদো করেছেন ৩৯ মিনিটে। পর্তুগিজ ফরোয়ার্ড এই গোল করেছেন পেনাল্টি থেকে। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফিরে আলমেরিয়া। ৪৩ মিনিটে সমতাসূচক গোল করেন আলমেরিয়া মিডফিল্ডর আদ্রি এমবারবা।
আলমেরিয়া-আল নাসর ম্যাচের প্রথমার্ধ শেষ হয় ২-২ গোলে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১৬ মিনিট পর এমবারবা করেন নিজের দ্বিতীয় গোল। ৬১ মিনিটে আরিবাসের অ্যাসিস্টে লক্ষ্যভেদ করেন এমবারবা। দুই দলই এরপর গোল করতে মরিয়া হয়ে ওঠে। তবে ফিনিশিং দুর্বলতার পাশাপাশি প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।
মূল ম্যাচে নামার আগে রোনালদো ও আল নাসরের প্রস্তুতিটা দারুণ হয়েছে। ক্লাব প্রীতি ম্যাচে নিজেদের সবশেষ তিন খেলায় আল নাসর জিতেছে দুটিতে। হেরেছে গত রাতের ম্যাচেই। এই তিন ম্যাচে আল নাসর করেছে ৯ গোল। এই ৯ গোলের ৬টিই রোনালদোর। যার মধ্যে রিও আভের বিপক্ষে বৃহস্পতিবার রাতে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। আল নাসরের পরের ম্যাচ আল ইত্তিহাদের বিপক্ষে। হংকং স্টেডিয়ামে ১৯ আগস্ট সৌদি সুপার কাপের আল নাসর-আল ইত্তিহাদ সেমিফাইনাল ম্যাচ হবে।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৮ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩৮ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে