
মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গত রাতে আল আওয়াল পার্কে আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল রিয়াদ। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আল নাসর। ৫৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।
প্রথমার্ধে এগিয়ে থেকেও আর ম্যাচ জেতা হয়নি আল রিয়াদের। শেষের দিকে এসে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।
২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। তিনটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৭টি করে ম্যাচ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে