
তেহরানের আজাদি স্পোর্টস কমপ্লেক্সে আজ রাতে মুখোমুখি হবে আল নাসর ও এস্তেগলাল। এএফসি চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগের এই ম্যাচ শুরু হবে রাত ১০টায়। তবে এই ম্যাচে খেলছেন না ক্রিস্টিয়ানো রোনালদো। আল নাসর গতকাল ইরানে পৌঁছালেও পর্তুগিজ ফরোয়ার্ড যাননি।
এস্তেগলালের বিপক্ষে ম্যাচের জন্য নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ১৯ সদস্যের দল গত রাতে প্রকাশ করেছে। এই তালিকায় রোনালদোর নাম নেই। পর্তুগিহ তারকা ফরোয়ার্ড কেন থাকছেন না—এ বিষয়ে মার্কাসহ কয়েকটি সংবাদমাধ্যমে বলা হয়েছে ৯৯ দোররার কথা। আবার কেউ বলছেন পর্তুগিজ ফরোয়ার্ডের নিরাপত্তার শঙ্কা রয়েছে। পাশাপাশি চোটের খবরও জানা যাচ্ছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে পারসেপোলিসের বিপক্ষে আল নাসরের জার্সিতে খেলতে তেহরানে গিয়েছিলেন রোনালদো। সেই সময় সেখানে শারীরিক প্রতিবন্ধিতার শিকার এক নারী চিত্রশিল্পীকে জড়িয়ে ধরে পর্তুগিজ ফরোয়ার্ডকে চুমুও খেতে দেখা গেছে। এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মার্কার খবরে বলা হয়েছে, ইরানের আইনে রোনালদোর ঘটনা ‘ব্যভিচার’ হিসেবে দেখা হচ্ছে।এই ব্যাভিচারের শাস্তি ৯৯ বেত্রাঘাত বা দোররা। ২০২৩ সালের সেই ঘটনার শাস্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে সেখানে যাননি রোনালদো। তবে এ বিষয়ে মার্কা কোনো সূত্রের কথা বলেনি।
AlNassr’s squad list for Esteghlal! 🗒️ pic.twitter.com/EAm5Ac1cfh
— AlNassr FC (@AlNassrFC_EN) March 2, 2025
রোনালদো সর্বশেষ মাঠে নেমেছেন ২৮ ফেব্রুয়ারি সৌদি প্রো লিগে আল-ওরোবাহর বিপক্ষে। সেই ম্যাচে আল নাসর হেরেছে ২-১ গোলে। সৌদি প্রো লিগে ২৩ ম্যাচে ১৪ জয়, ৫ ড্র ও ৪ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে রোনালদোর দল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে আল ইত্তিহাদ পয়েন্ট তালিকার শীর্ষে। তবে রোনালদো ২০২৪-২৫ মৌসুমে দারুণ ছন্দে আছেন। ৩০ ম্যাচে ২৫ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে