
সৌদি প্রো লিগে অম্লমধুর এক দিন পার করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সাত নম্বর জার্সিধারী। চোখধাঁধানো এক গোলে সেই হতাশা ঢাকতেও বেশি সময় নেননি। এরপর হলুদ কার্ডও দেখেছেন তিনি।
রোনালদোর মিশ্র অভিজ্ঞতার দিনে আল ফাতেহকে ৫–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসর। আল আউয়াল পার্কে হ্যাটট্রিক করে রিয়াদের ক্লাবটির জয়ের নায়ক রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স। বাকি গোলটি করেন কিংসলে কোমান।
ভাগ্য সহায় না হওয়ায় প্রথমার্ধের যোগ করা সময়ে স্কোরশিটে নাম লেখাতে পারেননি রোনালদো। তাঁর নেওয়া শট ক্রসবারে লেগে ফিরে আসে। ৫৯ মিনিটে আরও একবার হতাশ করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন আল ফাতেহর গোলরক্ষক আমিন আল বুখারি।
পরের মিনিটেই ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দেন রোনালদো। বক্সের বাইরে থেকে এই ফরোয়ার্ডের নেওয়া বুলেট গতির শট জালে আশ্রয় নেয়। কিছুই করার ছিল না আল বুখারির। যেন টানা দুটি গোল মিসের আক্ষেপ পুষিয়ে দিতেই এভাবে শট নিয়েছিলেন রোনালদো। এরপর উদ্যাপন করতে গিয়ে জার্সি খুলে দর্শকদের দিকে উঁচিয়ে ধরেন। ক্যারিয়ারে এটা তাঁর ৯৪৯তম গোল। হাজারতম গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন। আর ৫১ বার জালের ঠিকানা খুঁজে নিতে পারলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ১ হাজার গোলের মালিক হবেন রোনালদো। জার্সি খুলে উদ্যাপনের জন্য হলুদ কার্ড দেখতে হয় তাঁকে।
৬৮ মিনিটে ফেলিক্সের দ্বিতীয় গোলে সহায়তা করেন রোনালদো। ৭৯ মিনিটে ফিরতি বল পেয়ে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফেলিক্স। এই ফরোয়ার্ড হ্যাটট্রিক করলেও ম্যাচের আলো রোনালদোর দিকেও ছিল সমানভাবে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে