মঞ্চটা ছিল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বিতীয় মেজর শিরোপা জয়ের। কিন্তু হঠাৎ ঝড়ে সব এলোমেলো হয়ে যায়। শিরোপা আর জেতা হলো না আল নাসরের। হতাশায় সতীর্থদের প্রতি মাঠেই রাগ ঝাড়েন রোনালদো।
প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গত রাতে সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল আল নাসর ও আল হিলাল। ৪৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় আল নাসর। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা আল নাসর খেই হারানো শুরু করে দ্বিতীয়ার্ধে। ৫৫ থেকে ৭২—এই ১৭ মিনিটে ৪ গোল করে আল হিলাল। যেখানে জোড়া গোল করেন আলেকজান্দার মিত্রোভিচ এবং একটি করে গোল করেন ম্যালকম ও সার্জেজ আলেক্সান্দার মিত্রভিচ। একের পর এক গোল হজম করায় সতীর্থদের ওপর বেশ খেপে যান রোনালদো। ঘুমানোর মতো ভান করে সতীর্থদের যেন বোঝাতে চেয়েছেন ফাইনালে হঠাৎ করে খেই হারানোর মানে কী।
হঠাৎই খেই হারানো আল নাসরকে ৪-১ গোলে হারিয়ে পঞ্চম সৌদি সুপার কাপের শিরোপা জেতে আল হিলাল। এই আল হিলাল যে রোনালদোদের শিরোপা জয়ের কাঁটা। ২০২৩-২৪ মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা খোয়াতে হয়েছে হয়েছে আল নাসরকে। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও আল নাসরকে কাঁদিয়েছিল আল হিলাল।
২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরের জার্সিতে পথচলা শুরু রোনালদো। দেড় বছরে সৌদি ক্লাবটির ক্যারিয়ারে খেলেছেন ৬৬ ম্যাচ। ৬০ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। সৌদিতে প্রথমবার এসেই জেতেন আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে