
২-০ গোলে এগিয়ে থেকে ৩-২ গোলে পরাজয়—এমনটা যে ফুটবলে কখনো হয় না তা নয়। আল আওয়াল পার্কে আল নাসরের সঙ্গে গতকাল ঘটেছে এমনটা। তাতে সৌদি প্রো লিগে শিরোপা জয় এক রকম অসম্ভব হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদো-সাদিও মানের আল নাসরের জন্য।
আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে হেরে যাওয়ায় ৩০ ম্যাচ শেষে আল নাসরের ৬০ পয়েন্ট হয়েই রইল। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে। ৭১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আল ইত্তিহাদ। দুই ও তিনে থাকা আল হিলাল ও আল আহলি সৌদির পয়েন্ট ৬৫ ও ৬১। সবাই ৩০টি করে ম্যাচ খেলেছে।
সৌদি প্রো লিগে দলগুলোর প্রত্যেকে খেলবে ৩৪টি করে ম্যাচ। রোনালদোর দলের শিরোপা জিততে হলে হাতে থাকা চার ম্যাচের চারটিই জিততে হবে। সেক্ষেত্রে আল ইত্তিহাদের হাতে থাকা সবগুলো ম্যাচ হারতে হবে। যদি কোনো এক ম্যাচ তারা ড্র করে, সেক্ষেত্রে চলে আসবে গোল ব্যবধানের হিসেব। আর আল ইত্তিহাদ এক ম্যাচ জিতলে আল নাসরের শিরোপা জয়ের কোনো সুযোগই থাকবে না। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকা দলগুলোর একে অপরের বিপক্ষে কোনো ম্যাচ নেই। আর আল ইত্তিহাদের চ্যাম্পিয়ন হতে শেষ চার ম্যাচে প্রয়োজন ৭ পয়েন্ট।
আল নাসর গত রাতে এগিয়ে যায় ৩ মিনিটেই। গোলটি করেন সাদিও মানে। আর ৩৭ মিনিটে মানের পাস থেকেই আল নাসরের দ্বিতীয় গোল করেন আয়মান ইয়াহিয়া। বিরতির পর দাপট দেখিয়ে খেলে আল ইত্তিহাদ। ৪৯ মিনিটে হেডে গোল করেন ইত্তিহাদের ফরোয়ার্ড করিম বেনজেমা। সমতায় ফিরতে বেনজেমার দলের লেগেছে ৩ মিনিট। ৫২ মিনিটে পাল্টা আক্রমণ থেকে গোল করেন এনগোলো কান্তে। আর নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে গোল করেন হুসেম আউয়ার।
রোনালদো গোলের সম্ভাবনা তৈরি করেও অবশ্য কাজে লাগাতে পারেননি। ১১ মিনিটে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে তাঁর নেওয়া শট চলে যায় ডানপাশে। পর্তুগিজ ফরোয়ার্ড না হেসে থাকতে পারেননি। পরবর্তীতে ৩-২ গোলে হেরে যাওয়ায় আল নাসরের সৌদি লিগ শিরোপা জয়ের সমীকরণ আরও জটিল হয়েছে।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে