সৌদি প্রো লিগে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত মাসের লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন তিনি। গত রাতে আল আখদৌদের বিপক্ষেও গোল করে আল নাসরের জয়ে বড় ভূমিকা রেখেছেন সিআর সেভেন।
২০২৩-২৪ মৌসুমে সারা বিশ্বের শীর্ষ লিগের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রোনালদোর ওপরে আছেন শুধু হ্যারি কেইন। বার্য়ান মিউনিখে নিজের প্রথম মৌসুমে বুন্দেসলিগায় ৩২ ম্যাচে ৩৬ গোল করেছেন ইংলিশ ফরোয়ার্ড। আল নাসরের হয়ে ২৮ ম্যাচে ৩৩ গোল করেছেন রোনালদো, সঙ্গে ১০ অ্যাসিস্ট।
তবে কেইনের মতো রোনালদোরও এবার লিগ জেতা হচ্ছে না। নেইমারকে ছাড়াই আল হিলাল চলে এসেছে শিরোপার নিকট দূরত্বে। ৩০ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ক্লাবটি। লিগে তাদের আরও বাকি আছে ৪ ম্যাচ। আল হিলালের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আল নাসর।
দলকে আবারও লিগ জেতাতে না পারলেও গোল্ডেন বুট জিততে যাচ্ছেন রোনালদো। এই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি। তাঁর নিকট দূরত্বে থাকা আল হিলালের আলেকসান্দার মিত্রোভিচ করেছেন ২৪ গোল। এ মৌসুমে আল নাসরের হয়ে ৪০ ম্যাচে ৪১ গোল করেছেন রোনালদো। সৌদি লিগে মাত্র দুই মৌসুমে ৪৪ ম্যাচে ৪৭ গোল করে ফেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড-রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
আল আখদৌদের বিপক্ষে ১৫ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটি করেন রোনালদো। তবে ম্যাচটি ড্র করতেই বসেছিল তারা। ৭ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে এগিয়ে যায় আল নাসর। এরপর রোনালদোর গোল। দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধে ৬০ ও ৭০ মিনিটে দুই গোল দিয়ে সমতায় ফেরে আখদৌদ। তবে যোগ করা প্রথম মিনিটে জয়সূচক গোলটি করে আল নাসরকে ৩ পয়েন্ট এনে দেন ব্রোজোভিচ। কষ্টার্জিত এমন জয়ের পর রোনালদো এক্স-এ নিজের কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘কখনো হাল ছেড়ো না।’
এই হাল না ছাড়ার মানসিকতার জন্য একের পর এক রেকর্ড গড়ে চলেছেন রোনালদো। আর ১ গোল করলেই সৌদি লিগে (২১ শতক থেকে) এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা আব্দেলরাজ্জাক হামদাল্লাহর রেকর্ডে ভাগ বসাবেন তিনি। ২০১৮-১৯ মৌসুমে আল নাসরের হয়ে ২৬ ম্যাচে ৩৪ গোল করেছিলেন এই মরোক্কান স্ট্রাইকার, যা সৌদি ফুটবলে এক মৌসুমে সর্বোচ্চ। এই রেকর্ড ভাঙতে রোনালদোর দরকার আর মাত্র ২ গোল।
সেই সঙ্গে আরেকটি মাইলফলক হাতছানি দিয়ে ডাকছে রোনালদোকে। আর মাত্র ৯ গোল করলে সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের মালিক হবেন তিনি। দেশ ও ক্লাবের হয়ে পর্তুগিজ তারকার গোলসংখ্যা ৮৯১। তবে রোনালদোর চোখ ১ হাজার গোলের দিকে। তাঁর বয়স হয়ে গেছে ৩৯। ২০০২ সালে ক্যারিয়ার শুরু করা রোনালদো কি সেই কীর্তি গড়তে পারবেন?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
১২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৪২ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। যার প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনের ওপরও। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হওয়ার কথা থাকলেও সেটা এখন অনিশ্চয়তায় পড়ে গেছে।
২ ঘণ্টা আগে