
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। ডাগ-আউটে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্যের এই দেশটিকে চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ৫৫ দিন আগে সেই রেনার্ডকেই চাকরি থেকে বরখাস

বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরোনো পর্তুগিজ তারকা গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। পুরস্কারে ভরে উঠছে তাঁর ক্যাবিনেটও। তবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি যে ধনুকভাঙা পণ করেছেন। মাইলফলক না ছোঁয়া পর্যন্ত ফুটবল খেলা ছাড়ছেন না এই তারকা।

সামাজিক মাধ্যমে কদিন ধরেই একটা ভিডিও ভাইরাল। রিও ফার্দিনান্দের এক পডকাস্টে কথা বলেছেন সাদিও মানে। বিশেষ সেই সাক্ষাৎকারে অনেক কিছু নিয়েই মানে আলাপ-আলোচনা করেছেন। ফার্দিনান্দের সঙ্গে পডকাস্টে আলোচনায় বাংলাদেশিদের ভালোবাসা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন মানে।

ক্রিস্টিয়ানো রোনালদো যে দলে খেলেন, সেই দল বেশ ‘আনপ্রেডিক্টেবল’ হয়ে ওঠে। কখনো হাতের নাগালে থাকা ম্যাচ হেরে বসে, কখনোবা প্রতিপক্ষকে রীতিমতো গুঁড়িয়ে দেয় সেই দল। আল নাসরের কথাই ধরা যাক। গত সপ্তাহে সৌদি সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল আল নাসরের।