
ম্যানচেস্টার সিটির বিপক্ষে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল আল হিলাল। চমক দেখানো এই আল হিলালের পথচলা থেমে গেল শেষ আটে। তাদের হটিয়ে শেষ চারের টিকিট কাটল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স।
ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় সকালে হয়েছে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আল হিলাল-ফ্লুমিনেন্স ম্যাচ। আক্রমণ-প্রতি আক্রমণে চলতে থাকা এই ম্যাচে শেষ হাসি হেসেছে ফ্লুমিনেন্স। ২-১ গোলে জিতে সেমিফাইনালে উঠে গেল ফ্লুমিনেন্স। শেষ চারে তাদের প্রতিপক্ষ চেলসি।
ফ্লোরিডায় আজ শেষ আটের ম্যাচে ফ্লুমিনেন্সের ওপর আল হিলাল দাপট দেখিয়ে খেলেছে। আল হিলাল ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। অন্যদিকে ফ্লুমিনেন্স বল দখলে রেখেছিল ৪২ শতাংশ। সৌদি ক্লাবের লক্ষ্য বরাবর ফ্লুমিনেন্স নিয়েছে ৩ শট, যার মধ্যে থেকে ব্রাজিলের ক্লাব দুটি থেকে গোল আদায় করে নিয়েছে।
ম্যাচে দুই দল অবশ্য শুরু থেকে আক্রমণ-প্রতি আক্রমণে খেলতে থাকে। তবে ফিনিশিং দুর্বলতার পাশাপাশি গোলরক্ষকদের দৃঢ়তার কারণে প্রথম ৩৯ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ৪০ মিনিটে ম্যাচে প্রথম গোল আসে ফ্লুমিনেন্সের থেকে। গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ফ্লুমিনেন্স ফরোয়ার্ড মাথেউস মার্তিনেল্লি। প্রথমার্ধে সমতায় ফেরার সুযোগ অবশ্য পেয়েছিল আল হিলাল। তবে ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে সৌদি ক্লাবকে যে পেনাল্টি দেওয়া হয়েছিল, সেটা ফিরিয়ে নেওয়া হয়। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিলের ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে দ্রুতই ম্যাচে ফেরে আল হিলাল। ৫১ মিনিটে কর্নার থেকে প্রথমে পাস দেন কালিদু কুলিবালি। সেই পাস রিসিভ করে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন মার্কোস লিওনার্দো। ১৯ মিনিট পর আবার এগিয়ে যায় ফ্লুমিনেন্স। ৭০ মিনিটে লক্ষ্য ভেদ করেন বদলি হিসেবে নামা হারকিউলিস। তাঁকে অ্যাসিস্ট করেন ফ্লুমিনেন্স ডিফেন্ডার স্যামুয়েল জেভিয়ার। সমতায় ফেরার চেষ্টা করেও আল হিলাল আর সফল হয়নি।
সেমিফাইনালে অবশ্য দুই ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তবে লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে গত রাতে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি। তাতে ইংল্যান্ড-ব্রাজিলের ক্লাবের মধ্যে এখন শেষ চারের লড়াই হবে। মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি-ফ্লুমিনেন্স। বাংলাদেশ সময় ৮ জুলাই রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে