
পেট্রোডলারের ঝনঝনানিতে ফুটবল বিশ্ব কাঁপাচ্ছে সৌদি আরব। দখল করে নিচ্ছে ইউরোপিয়ান ফুটবলের বাজার। নামীদামি তারকাদের মোটা অঙ্কের অর্থের বিনিময়ে নিজেদের ডেরায় ভেড়াচ্ছে দেশটির ক্লাবগুলো। এমন অর্থের জোয়ারে যেন আদর্শ ও নীতির জাহাজ গড়ে তুলেছে রিয়াল মাদ্রিদ। সৌদি ক্লাবের কাছে চুক্তিবদ্ধ কোনো ফুটবলারকে ছাড়েনি তারা।
বছর তিনেক আগেও সৌদি প্রো লিগ নিয়ে ছিল না এত মাতামাতি। সেই দুয়ার খুলে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে ২০২৩ সালে রেকর্ড পারিশ্রমিকে আল নাসরে নাম লেখান এই ফরোয়ার্ড। এর পর থেকে শুধু পেট্রোডলারের দাপট দেখতে থাকে ফুটবল বিশ্ব। গত আড়াই বছরে দলবদলে প্রায় ২০০ কোটি ইউরো খরচ হয়েছে সৌদি প্রো লিগের। বিশ্বে সব ক্লাব প্রতিযোগিতা মিলিয়ে যা দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ। তাদের টপকে চূড়ায় ওঠা সময়ের ব্যাপার সৌদি প্রো লিগের।
তারকা ফুটবলারদের অনেকে কিছুদিন আগেও আলো ছড়িয়েছেন ইউরোপের সেরা স্টেডিয়ামগুলোয়। এখন তাঁরা ফুটবলের মানচিত্রে জোরালোভাবে গাঁথছেন সৌদি আরবের নাম।
রিয়াল অবশ্য সেই পথে পা বাড়ায়নি। শুনে ভুল মনে হতে পারে এবং প্রশ্ন থাকতে পারে, করিম বেনজেমা ও নাচো ফার্নান্দেসের মতো তারকারা সৌদি ক্লাবে খেলছেন। সেখানে একটা ‘কিন্তু’ রয়েছে। দুই ফুটবলার সৌদিতে পাড়ি জমিয়েছেন রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর। তাঁরা চলে যাওয়ায় কানাকড়িও পায়নি রিয়াল। রিয়ালে ১৪ মৌসুম কাটানো ব্যালন ডি’অর জেতা বেনজেমা ২০২৩ সালে যোগ দেন আল ইত্তিহাদে। আর রিয়ালের ঘরের ছেলেতে পরিণত হওয়া আল কাদিসিয়ায় নাম লেখান গত বছর। ক্লাবটির কোচ হিসেবে রয়েছেন রিয়াল কিংবদন্তি মিচেল গনসালেস।
আল নাসর, আল হিলাল, আল ইত্তিহাদের মতো ক্লাবগুলো অর্থ পেয়ে থাকে সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) থেকে। তারকা তো বটেই, অখ্যাত ফুটবলারদের দলে ভেড়াতে তাদের একেকটা প্রস্তাবের অঙ্ক দেখলে চোখ কপালে ওঠার মতো অবস্থা।
রিয়ালও যে এর বাইরে ছিল, তা কিন্তু নয়। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এদের মিলিতাওর ওপর নজর রাখে সৌদি ক্লাব। দিতে থাকে একের পর এক লোভনীয় প্রস্তাব। ভিনিসিয়ুসকে নিয়ে এখনো গুঞ্জন শোনা যায়। এমনকি কিলিয়ান এমবাপ্পে রিয়ালে যাওয়ার আগে তাঁর জন্য কাঁড়ি কাঁড়ি অর্থ ঢালতে প্রস্তুত ছিল আল হিলাল। রিয়ালের প্রতি তাদের আনুগত্যের কারণে ধোপে টেকেনি তা। কারণ, ১৫ বার চ্যাম্পিয়নস লিগ জেতা স্প্যানিশ ক্লাবটির ইতিহাস-ঐতিহ্যের অংশ হওয়ার আভিজাত্য তো সৌদি ক্লাবে মিলবে না।
রিয়াল ছাড়া ইউরোপের প্রায় সব বড় ক্লাব মাথা নত করেছে সৌদির সামনে। সবচেয়ে বেশি চার ফুটবলার বিক্রি করেছে চেলসি। ম্যানচেস্টার সিটি, পিএসজি ও রোমা ছেড়েছেন তিন ফুটবলার। সৌদির পেট্রোডলারে সবচেয়ে লাভবান হয়েছে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলা। দুই ফুটবলার বিক্রি করে তাদের আয় ১৩ কোটি ৭০ লাখ ইউরো। ১০ কোটি ৩০ লাখ ইউরো নিয়ে দুইয়ে রয়েছে পিএসজি। শুধু নেইমারকে আল হিলালে পাঠিয়ে তারা পেয়েছে ৯ কোটি ইউরো।
সৌদি থেকে স্প্যানিশ ক্লাবগুলোর মধ্যে বার্সেলোনা, রিয়াল বেতিস, আতলেতিকো মাদ্রিদ, সেভিয়া, গেতাফে, জিরোনা, সেলতা ভিগো, রিয়াল ভায়াদোলিদ ও মায়োর্কার সম্মিলিত আয় ১৩ কোটি ২০ লাখ ইউরো। অর্থের এই অঙ্ক যেন ব্যতিক্রমী রিয়ালকে আরও ফুটিয়ে তোলে।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২১ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে