
রেকর্ড গড়ার মতো সহজ কাজ আর কী হতে পারে ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে। বয়স ৪০ ছুঁইছুঁই হলেও সেটা তাঁকে দেখে বোঝার উপায় নেই। পাল্লা দিয়ে গোল করে চলেছেন। সৌদি আরবে গত রাতে বিরল এক রেকর্ড গড়লেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। তাঁর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও সেই রেকর্ড থেকে আছেন অনেক দূরে।
রিয়াদের আল-আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো আল আখদুদের বিপক্ষে ৪২ মিনিটে রেকর্ড বইয়ে নাম লেখালেন রোনালদো। পেনাল্টি থেকে গোল করে টানা ২৪ বছর গোল করার বিরল কীর্তি করে ফেললেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। ২০০২ সালে স্পোর্টিং সিপির হয়ে অভিষেকের বছরই গোলের দেখা পান রোনালদো। সেই যে শুরু, এরপর থেকে এখন পর্যন্ত প্রতি বছরই গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। অন্যদিকে মেসির ২০০৪ সালে অভিষেক হলেও পেশাদার ক্যারিয়ারে প্রথম গোলের দেখা পেয়েছেন ২০০৫ সালের মে মাসে। রোনালদোর রেকর্ড ছুঁতে মেসিকে ২০২৮ পর্যন্ত গোল করতে হবে নিয়মিত।
২০২৮ সালে মেসির বয়স হবে ৪১ বছর। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার কত দিন খেলবেন, সেটাও একটা ব্যাপার। তিনি এখন পাখির চোখ করছেন ২০২৬ বিশ্বকাপে। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে তাঁর আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন মেসি। দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই বার গোল্ডেন বলের পুরস্কার জেতার কীর্তি গড়েন মেসি। বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। এখানে তিনি এরই মধ্যে লিগস কাপ, সাপোর্টার্স শিল্ড দুটি শিরোপা জিতেছেন।
রোনালদোর রেকর্ডের রাতে আল আখদুদকে ৩-১ গোলে হারিয়েছে আল নাসর। ৬ মিনিটে গোলে আল আখদুদকে এগিয়ে নেন স্যাভিয়ার গডউইন। এখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু আল নাসরের। ২৯ মিনিটে ব্যবধান কমানো গোল করেন সাদিও মানে। রোনালদোর ৪২ মিনিটে রেকর্ড গড়া গোলে আল নাসর প্রথমার্ধ ২-১ গোলে এগিয়ে যায়। আল নাসরের তৃতীয় গোল ৮৮ মিনিটে করেন মানে। যেটা মানের দ্বিতীয় গোল। ম্যাচ শেষে আল নাসরের ৩-১ গোলে জয়ের কিছু মুহূর্ত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ড লেখেন, ‘সবচেয়ে ভালোভাবে বছরটা শুরু হলো।’
৩-১ গোলের জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তিনে এখন আল নাসর। ১৪ ম্যাচে ৮ জয়, ৬ হার ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট এখন রোনালদোর দলের। ৩৬ ও ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে আল ইত্তিহাদ ও আল হিলাল। তারা প্রত্যেকেই খেলেছে ১৩টি করে ম্যাচ।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৮ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩২ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে