
২০৩৪ ফুটবল বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট অন আর্থের’ এই উৎসবের এখনো ৯ বছর বাকি। তবে এই বিশ্বকাপে যে অ্যালকোহল নিষিদ্ধ হচ্ছে, সেটা জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে।
ফুটবল বিশ্বকাপের মতো বৈশ্বিক টুর্নামেন্ট উপভোগ করতে ভক্ত-সমর্থকেরা কত কিছুই তো করেন। অ্যালকোহলের মতো কোমল পানীয় সেখানে খুবই সাধারণ বিষয়। তবে এই বিশ্বকাপে সৌদি আরব অ্যালকোহলের অনুমতি দেবে না। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ ব্রিটিশ সংবাদমাধ্যম এলবিসিকে গতকাল বলেছেন, ‘এই মুহূর্তে আমরা অ্যালকোহল থাকতে দেব না। অ্যালকোহল ছাড়াও অনেক মজা করা যায়। এটা খুবই জরুরি তা নয়। যদি আপনি স্টেডিয়াম ছাড়ার পর পানীয় পান করতে চান, তাহলে ঠিক আছে। তবে এই মুহূর্তে অ্যালকোহল বাদ।’
সৌদি আরবে মদ্যপান নিষিদ্ধ। এই সংস্কৃতির কারণেই মূলত অ্যালকোহল নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন আল সৌদ। যুক্তরাজ্যে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত বলেছেন, ‘প্রত্যেকেরই নিজস্ব সংস্কৃতি রয়েছে। আমরা আমাদের সীমার মধ্যে লোকদের স্বাগত জানাতে চাই। তবে নির্দিষ্ট কারও জন্য আমাদের সংস্কৃতি বদলাতে চাই না।’
গত বছরের ১১ ডিসেম্বর ফিফা কংগ্রেসের ভোটে সৌদি আরবই ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে নির্বাচিত হয়। এই ঘোষণার আগে থেকেই সৌদি ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আল নাসরের হয়ে খেলায় দেশটিতে এমন ফুটবল নিয়ে কর্মযজ্ঞ চোখ এড়ায়নি ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের মতে, ২০৩৪ ফুটবল বিশ্বকাপ সর্বকালের সেরা বিশ্বকাপ হবে।
সৌদি আরবের পাঁচ শহরের ১৫ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৫ তম ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ আয়োজনে রাজধানী রিয়াদে থাকবে ৮ স্টেডিয়াম। বাকি চার শহর হলো—জেদ্দা, আল খোবার, আভা এবং নিওম। মরুর বুকে সবশেষ বিশ্বকাপ হয়েছে ২০২২ সালে। কাতারে আয়োজিত সেই বিশ্বকাপে আর্জেন্টিনা হয়েছিল চ্যাম্পিয়ন।
আরও পড়ুন:
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হচ্ছে সৌদিতেই

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৩ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে