
বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৪০ পেরোনো পর্তুগিজ তারকা গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। পুরস্কারে ভরে উঠছে তাঁর ক্যাবিনেটও। তবে ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে তিনি যে ধনুকভাঙা পণ করেছেন। মাইলফলক না ছোঁয়া পর্যন্ত ফুটবল খেলা ছাড়ছেন না এই তারকা।
প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে ২০ বছরেরও বেশি সময় ধরে খেলা রোনালদো এখন পর্যন্ত করেছেন ৯৫৬ গোল। যার মধ্যে পর্তুগালের জার্সিতে ১৪৩ গোল করে আন্তর্জাতিক ফুটবলে এখনো তিনি সর্বোচ্চ গোলদাতা। রিয়াল মাদ্রিদ, আল নাসর, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাসের হয়েও করেছেন গোলের সেঞ্চুরি। বয়স ৪০ পেরোলেও রোনালদোকে দেখে যে সেটা বোঝার উপায়ই নেই। দুবাইয়ে গত রাতে মধ্যপ্রাচ্যের খেলোয়াড়ের পুরস্কার গ্রহণের পর আবারও তাঁর সেই ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করার ব্যাপারটি মনে করিয়ে দিয়েছেন। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘আপনারা জানেন আমার লক্ষ্য কী। আরও শিরোপা জিততে চাই এবং সেই সংখ্যাটা (১০০০ গোল) ছুঁতে চাই। যদি চোটে না পড়ি, তাহলে সেই সংখ্যাটা স্পর্শ করবই।’
আল নাসরের হয়ে ২০২৫-২৬ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ১৪ ম্যাচে করেছেন ১৩ গোল। অ্যাসিস্ট করেছেন ৩ গোলে। পরশু তাঁর জোড়া গোলে আল আখদুদকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর। তাতে সৌদি প্রো লিগে টানা ১০ ম্যাচ জয়ের কীর্তি গড়েছে আল নাসর। সরাসরি না বললেও আকার-ইঙ্গিতে বয়সের কথা গত রাতে দুবাইয়ে উল্লেখ করেছেন রোনালদো। ৪০ পেরোনোর পরও তাঁর ভেতর যে ক্ষুধা রয়েছে, সেটা তাঁর কথায় স্পষ্ট। পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘খেলা চালিয়ে যাওয়া কঠিন হলেও আমি অনুপ্রাণিত। আমার আশা-প্রত্যাশা অনেক বেশি। মধ্যপ্রাচ্য বা ইউরোপ কোথায় খেলি, সেটা ব্যাপার না। সব সময় খেলাটা উপভোগ করি ও চালিয়ে যেতে চাই।’
দুবাইয়ে গতকাল গ্লোবাল সকার অ্যাওয়ার্ডের রাতটা যেন রোনালদো ও উসমান দেম্বেলেরই হয়ে থাকল। ব্যালন ডি’অর, ফিফার বর্ষসেরা খেলোয়াড়, গ্লোব সকার অ্যাওয়ার্ডসে সেরা ফুটবলার—তিনটি মেজর পুরস্কার পেলেন দেম্বেলে। নিজেদের ইতিহাসে পিএসজির প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ে কোচ লুইস এনরিকের পাশাপাশি দেম্বেলে, ডেজির ডুয়ে অসামান্য অবদান রেখেছেন।
চলুন দেখে নেওযা যাক দুবাই গ্লোব সকার অ্যাওয়ার্ডসে কে কী পুরস্কার পেলেন
সেরা উদীয়মান খেলোয়াড়: ডেজিরে ডুয়ে (পিএসজি)
সেরা ফরোয়ার্ড: লামিন ইয়ামাল (বার্সেলোনা)
সেরা কোচ: লুইস এনরিকে (পিএসজি)
মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়: ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
সেরা ক্লাব: পিএসজি

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে