
তারকা ফুটবলারদের ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমানোর ঘটনা এখন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এই যেমন ২০২৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর একগাদা তারকা ফুটবলার সৌদিতে চলে যান। এবার ভিনিসিয়ুস জুনিয়রের সৌদিতে যাওয়ার জোর গুঞ্জন শোনা যাচ্ছে।
সৌদি আরব থেকে ভিনির প্রস্তাব পাওয়ার কথা গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। স্পেনের সংবাদমাধ্যম এএস পরশু রাতে এই ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদন থেকে জানা গেছে, সৌদি থেকে ১০৪ কোটি ডলারের প্রস্তাব পেয়েছেন ভিনি। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২ হাজার ৬২৩ কোটি ৫৭ লাখ টাকা। সৌদি ক্লাবটি রিয়ালের কাছে ৩০ কোটি ইউরোর (৩৮০০ কোটি টাকা) প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছে। সৌদিতে বছরে ২০ কোটি ইউরো করে দেওয়া হবে। বাংলাদেশি হিসেবে ২৫৩২ কোটি ৮০ লাখ টাকা। যদিও সৌদির কোন ক্লাব থেকে প্রস্তাব এসেছে,সেটা জানা যায়নি।
স্পেনের এএস সংবাদ মাধ্যমের থেকে খবর প্রচারের পরই ভিনির সৌদিতে যাওয়ার কথা নিয়ে আলাপ-আলোচনা চলছে। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে গত রাতে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির কাছে এসেছে এই প্রশ্ন। রিয়াল কোচ বলেন,‘ভিনিসিয়ুসকে আমার খুশি মনে হচ্ছে। এটা আমি আগেই বলেছি। সে এখানে থাকতে আগ্রহী ও আমার মতে সে গৌরবকেই বেছে নেবে।’
২০১৮ থেকে রিয়ালের হয়ে খেলছেন ভিনি। রিয়ালের হয়ে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা জিতেছেন। ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ—ট্রেবল জয়ী রিয়ালের সদস্য ছিলেন ব্রাজিলের এই ফরোয়ার্ড।
২০২৩ সালের জুনে সৌদি আরব থেকে লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন টনি ক্রুস। সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন তিনি। গত বছর রিয়ালের জার্সিতে অবসরই নিয়ে ফেলেন জার্মানির এই মিডফিল্ডার। গত রাতে সংবাদ সম্মেলনে আনচেলত্তি উল্লেখ করেন ক্রুসের কথা। রিয়াল কোচ বলেন,‘(টনি) ক্রুস ফুটবল ছেড়েছে। সবাই সেটা বোঝেননি, কিন্তু আমি বুঝেছিলাম।’
২০২৪-২৫ মৌসুম শেষে রিয়াল ছাড়ছেন আনচেলত্তি—স্প্যানিশ সংবাদমাধ্যম অন্ডা সেরো গত সপ্তাহে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছিল। আদতে এমন কিছু ঘটছে কি না, সে ব্যাপারে গত রাতে সংবাদ সম্মেলনে তাঁকে কথা বলতে হয়েছর এই প্রসঙ্গেও। রিয়াল কোচ বলেন, ‘এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ক্লাব ও আমি চাচ্ছি যতটা সম্ভব চালিয়ে নেওয়া যায়। যদি অদ্ভুতুড়ে কিছু ঘটে, তাহলে পরিবর্তন হতে পারে এখানে। ফুটবলে এমনটা হয়েই থাকে।’
বাংলাদেশ সময় আজ রাত ২টায় শুরু হবে ব্রেস্ত-রিয়াল মাদ্রিদ। গ্রুপ পর্বের ম্যাচটি হবে ব্রেস্তের মাঠ স্তেদি দি রোদুরু স্টেডিয়ামে। তবে নিষেধাজ্ঞা থাকায়
চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে খেলা হচ্ছে না ভিনির। ৩৬ দলের মধ্যে পয়েন্ট টেবিলে আনচেলত্তির দল ১৬ নম্বরে অবস্থান করছে। ৭ ম্যাচ খেলে জিতেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৯ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩৩ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে