
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হচ্ছে—এমনটা নিয়ে কানাঘুষা চলছিল কদিন ধরেই। সেই গুঞ্জনটাই অবশেষে সত্যি হয়েছে। সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আল হিলাল গত রাতে নিশ্চিত করেছে নেইমারের সঙ্গে তাদের সম্পর্ক শেষ হওয়ার কথা। সৌদি ক্লাবটি লিখেছে, ‘পারস্পরিক সম্মতির ভিত্তিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করেছে আল হিলাল। আল হিলালের জার্সিতে তিনি যা করেছেন, সে জন্য তাঁকে ধন্যবাদ। তাঁর জন্য আমাদের শুভকামনা।’ এর আগে সূত্রের বরাতে গতকাল ইএসপিএনের এক প্রতিবেদনে জানা গিয়েছিল, আল হিলালের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে নেইমারের। যদি চুক্তি বাতিল হয়ে যায়, তাহলে নেইমার ছয় মাসের চুক্তিতে সান্তোসে আসতে পারেন। সেই ঘোষণার ঠিক পরদিনই আল হিলালের সঙ্গে নেইমারের চুক্তি বাতিলের কথা জানা গেছে।
Full club statement 🔹 pic.twitter.com/oxOrPUereF
— AlHilal Saudi Club (@Alhilal_EN) January 27, 2025
২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।
কয়েক দিন আগে শেষ হওয়া ২০২৪ সালে আল হিলালের হয়ে নেইমার খেলেছিলেন কেবল দুই ম্যাচ। মাঠে থাকতে পেরেছিলেন ৪২ মিনিট। তবু ব্রাজিলের তারকা ফুটবলারকে বেতন দেওয়া বন্ধ করেনি আল হিলাল। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার। বাংলাদেশি হিসেবে ১২৬৯ কোটি ২৭ লাখ টাকা। প্রতি সেকেন্ডের হিসেব করলে সেটা প্রায় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
আল হিলালের সঙ্গে চুক্তি বাতিলের আগেই মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার কথা চাউর হয়েছিল। লিওনেল মেসি, নেইমার, লুইস সুয়ারেজ—বার্সেলোনার সেই এমএসএন জুটি ইন্টার মায়ামিতে দেখার আশা করছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। যদিও পরে এ ব্যাপারে আলাপ-আলোচনা শোনা যায়নি তেমন একটা।

ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
৬ মিনিট আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
৩০ মিনিট আগে
এভাবেও ফিরে আসা যায়—মেজর লিগ সকারে (এমএলএস) আজ এমনটাই করে দেখাল ইন্টার মায়ামি। দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে মায়ামি। সেটা সম্ভব হয়েছে লিওনেল মেসির জাদুতে। ইন্টার এন্ড কোং স্টেডিয়ামে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ইন্টার মায়ামি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২ ঘণ্টা আগে