ভোলা-২ আসনে একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফজলুল করিম। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।


ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দিন) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের গণসংযোগ কর্মসূচিতে নারীদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতখানে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নারী কর্মীরা।

ভোলার দৌলতখানে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোলার দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন হাওলাদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে বহিষ্কারাদেশ প্রত্যাহারের এ তথ্য জানানো হয়।