ভোলার দৌলতখানে পুকুরে বিষ প্রয়োগ করে এক মাছচাষির প্রায় আড়াই মণ মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মাছচাষি সাইফুল্লাহ আবেদীন বাদল জানিয়েছেন।
গতকাল সোমবার (১৯ মে) দিবাগত রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাইফুল্লাহ আবেদীন বাদল ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছিলেন।
বাদল জানান, প্রতিদিনের মতো গতকাল বিকেলে তিনি মাছের খাবার দিতে পুকুরে যান। তখন বেশ কিছু মাছ ভেসে উঠতে দেখতে পান। পরে পুকুরের সব মাছ মারা যায়। মাগুর, কৈসহ প্রায় আড়াই মণ মাছ মারা গেছে বলে দাবি করেন তিনি।
বাদল আরও বলেন, ‘কে বা কারা পুকুরে বিষ ঢেলে দিয়েছে, তা আমি নিশ্চিত নই। তবে প্রতিবেশী কয়েকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে কেউ এই ক্ষতি করতে পারে।’
এ বিষয়ে দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে বলেন, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার খবর জেনেছি। ভুক্তভোগীকে থানায় একটি অভিযোগ দিতে বললেও তিনি এখনো কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে