
ভোলা-২ আসনে একটি ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ফজলুল করিম। এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি।
জামায়াত প্রার্থীর অভিযোগ, আজ সকালে দৌলতখান উপজেলার ৫ নম্বর চর লামছিপাতা ভোটকেন্দ্রের একটি কক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের আটকে রাখলেও প্রশাসন তাঁদের উদ্ধারের ব্যবস্থা করেনি।
সকাল পৌনে ৯টায় সরজমিনে চর লামছিপাতা ভোটকেন্দ্রে গিয়ে দেখা গেছে, কেন্দ্রের চারটি বুথে ধানের শীষ প্রতীকসহ বিভিন্ন প্রার্থীর এজেন্ট থাকলেও দাঁড়িপাল্লা প্রতীকের কোনো এজেন্ট নেই। জানতে চাইলে ৪ নম্বর বুথের ধানের শীষ প্রতীকের এজেন্ট সুলতানা রাজিয়া, মোটরসাইকেল প্রতীকের সাবেকুন নাহার ও প্রজাপতি প্রতীকের এজেন্ট আ. মোমেন বলেন, এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো এজেন্ট নেই। অন্য বুথগুলোতেও দাঁড়িপাল্লার প্রতীকের এজেন্টদের দেখা যায়নি। স্থানীয় লোকজন ও সাধারণ ভোটাররা জানান, এই কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছে।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোবারক কারীম বলেন, ‘সকাল ৭টার দিকে আমি এই কেন্দ্রে প্রবেশ করার সময় কিছু উচ্ছৃঙ্খল লোক আমাকে প্রথমে কেন্দ্রে যেতে বাধা দেয়। পরে পরিচয়পত্র দেখিয়ে কেন্দ্রে প্রবেশ করি।’
ভোটকেন্দ্রটিতে দায়িত্বরত এসআই মো. হানিফ বলেন, কেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এজেন্ট না থাকার বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারেন।
কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা বিপ্লব বরাল বলেন, এই কেন্দ্রের চারটি বুথে দাঁড়িপাল্লা প্রতীকের কোনো এজেন্ট দেওয়া হয়নি।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৪ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৪ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অন্তত ১৮-২০টি কোনো না কোনোভাবে ছিনতাইকারী
৫ ঘণ্টা আগে