ভোলা জেলা বিএনপি ও বিজেপির স্থানীয় পর্যায়ের নেতা-কর্মীরা বলছেন, ইতিমধ্যে সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। নতুন সরকারের মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়েও জল্পনাকল্পনা চলছে।


ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশে বিএনপির ধানের শীষ ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

ভোলা সদর উপজেলার ৭৭ নম্বর আলীনগর স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে একদল দুষ্কৃতকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কেন্দ্রে ঢুকে ভোটবাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। একপর্যায়ে তারা কিছু ব্যালট পেপার নিয়ে উধাও হয়ে যায়।

নির্বাচনের তফসিল ঘোষণার পর আমরা ইসলামের পক্ষে ভোটের একটি বাক্স তৈরি করেছিলাম। কিন্তু ইসলামের নাম ব্যবহার করা একটি দল গোপনে দিল্লি ও ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করে দেশ গঠনের স্বপ্ন দেখে। আমরা আমেরিকা কিংবা ভারতের ইনসাফ চাই না; আমরা মদিনার ইসলামের ইনসাফ চাই।