
ভোলার দৌলতখানে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মেদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মুন্সিরহাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, মেদুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দৌলতখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাজাহান সাজু আজকের পত্রিকাকে বলেন, ‘জামায়াতের নেতা-কর্মীরা অতর্কিতভাবে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। তাদের সমাবেশ বিকেলে অথচ তারা সকাল থেকেই আচরণবিধি লঙ্ঘন করে লাঠির মাথায় পতাকা বেঁধে মিছিল করে। আমাদের হাতে কিছু ছিল না, কিন্তু তারা ওই লাঠি দিয়ে আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করেছে। এতে আমাদের ৬ থেকে ৭ জন আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি রয়েছে।’
দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. হাসান তারেক বলেন, ‘নির্বাচনী প্রচারণার সময় কোনো কারণ ছাড়াই অতর্কিতভাবে ওই এলাকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জামায়াত-শিবির কর্মীদের ওপর হামলা চালায়। তাদের জন্য আমরা প্রচারণা চালাতে পারছি না। আমরা আইনের কাছে সুশাসন চাই।’ তিনি জানান, হামলার ঘটনায় তাঁদের অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। সবাই হাসপাতালে ভর্তি রয়েছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, খবর পেয়ে পুলিশ, নৌবাহিনী ও কোস্ট গার্ড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তদন্ত চলছে, তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে