
বরিশালের কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। স্পিডবোট ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় এক পুলিশ কনস্টেবলকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার এসব তথ্য জানিয়েছেন।
নিহত ব্যক্তি হলেন জালিস মাহমুদ (৫০)। তিনি ভোলার স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এইচআর বিভাগে চাকরি করতেন। আহত ব্যক্তি ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।
নৌ থানার ওসি সনাতন চন্দ্র জানান, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পিডবোটটি। চরমোনাই এলাকাসংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, ছয়জন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ ছিলেন। পরে তাঁদের মধ্য থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ছাড়া তীরে উঠে আসা যাত্রীদের একজন আহত থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে