ভোলার মনপুরায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৮টার দিকে মনপুরা উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।


ভোলার মনপুরায় আলাউদ্দিন শিকদার (৪৭) নামের এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বাসা থেকে স্থানীয়দের সহযোগিতায় মনপুরা নৌবাহিনীর সদস্যরা তাঁকে আটক করেন।

আজ শুক্রবার সকালে ভোলার মনপুরা উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে ‘শহীদ ওসমান হাদি’ নামে ওয়াটার অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

ভোলার মনপুরায় আর্থিক দ্বন্দ্বের জেরে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) হযরত আলী হিরন এ তথ্য জানিয়েছেন।