ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে গজারিয়া কলেজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন


১৪ দিন ধরে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের উদ্ধারের দাবিতে ভোলার লালমোহন উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন তাঁদের স্বজনেরা। প্রায় দুই ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের সিকদার সড়কের দালাল বাজার এলাকায় এই সড়ক...

ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

ভোলার লালমোহনে দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাঁরা সড়ক অবরোধ করেন। আজ সোমবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন মহাসড়কে টায়ার জ্বালিয়ে এ কর্মসূচি পালন করা হয়। তাঁদের সঙ্গে প্রাক্তন ছাত্র ও সাধারণ মানুষও অংশ নেন।