
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ

মৌসুমের শুরুতেই ব্যর্থতা ঘিরে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। একের পর এক হার এবং ড্রয়ে বিপর্যস্ত তারা। এমতাবস্থায় ম্যানচেস্টারের ক্লাবটিতে চাকরি নিয়ে শঙ্কায় পড়ে গেছেন প্রধান কোচ রুবেন আমোরিম। সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ সুযোগ পাচ্ছেন ইউনাইটেডের ক্লাসের প্রধান শিক্ষক।

মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে পাত্তা পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের ৩–০ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটি। নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে এভাবে হেরেও নিজের দর্শন পরিবর্তন করতে চান না ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম। এমনকি চাকরি হারালেও নিজের কোচিং দর্শন থেকে সরে আসার ইচ্ছা নেই তার।

টটেনহাম হটস্পারে ২০১৫ সাল থেকে খেলছেন সন হিউং-মিন। দীর্ঘ এক দশকে ক্লাবটির হয়ে শিরোপার কাছাকাছি গিয়ে ফিরে এসেছেন বারবার। অবশেষে ইংল্যান্ডের ক্লাবটির হয়ে গত রাতে প্রথমবার চ্যাম্পিয়ন হলেন সন।