
প্রথম লেগে পার্ক অলিম্পিক লিঁওতে ২-২ গোলে সমতা। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগে অপেক্ষা করছিল দারুণ কিছুর। ঘটলও তা-ই। গোল ও পালটা গোলের উৎসব হয়ে গেল গত রাতে ম্যানচেস্টার ইউনাইটেড ও অলিম্পিক লিঁওর ফিরতি লেগে। অতিরিক্ত সময়ে ফল নির্ধারণ হওয়া ৯ গোলের ম্যাচে ৫-৪ ব্যবধানে জিতল ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে ১৩ গোলের রোমাঞ্চ শেষ ৬-৭ ব্যবধানে এগিয়ে থেকে ইউরোপা লিগের সেমিফাইনালে রেড ডেভিলরা।
নিজেদের মাঠে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে জয়ের আশা জাগিয়ে তোলে ইউনাইটেড। কিন্তু ছয় মিনিটের ব্যবধানে পালটা ২ গোল করে ঘুরে দাঁড়ায় লিঁও। অতিরিক্ত সময়ে আরও ২ গোল হজম করে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে চলে গেল ইউনাইটেড। তার পরই যেন অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন। ম্যাচের শেষ সাত মিনিটে ৩ গোল দিয়ে ম্যাচই জিতে নিল তারা। শেষ দুই মিনিটে ২ গোল দেন হুবেন আমুরির শিষ্যরা।
প্রতিপক্ষের মাঠে ব্যাপক দাপট দেখিয়েছে অলিম্পিক লিঁও। বল দখলে এগিয়ে ছিল তারাই। গোলের জন্য উভয় পক্ষ মোট ২১টি করে শট নেয়, সফরকারীরা লক্ষ্যে রাখতে পারে ৯টি আর ইউনাইটেড ৮টি।
গত সপ্তাহে লিওঁর মাঠে হওয়া প্রথম লেগেও দারুণ লড়াইয়ের দেখা মেলে, যেখানে শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়ে একটা সময় জয়ের সম্ভাবনা জাগিয়েছিল ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তে আরেক গোল খেয়ে তারা জয় হাতছাড়া করে, ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।
ওই ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের ২ গোল হজমের পেছনেই বড় দায় ছিল আন্দ্রে ওনানার। সেদিনের বাজে পারফরম্যান্সে তীব্র সমালোচনার মুখে পড়েন ক্যামেরুনের এই গোলরক্ষক, দল থেকে বাদও পড়েন। সেই ধাক্কা সামলে দলে ফিরে দারুণ কয়েকটি সেভ করলেন তিনি। ৯ জন খেলোয়াড় জালের দেখা পেলেন। একজন দেখলেন লাল কার্ড; মিডফিল্ডার তোলিসো বহিষ্কার হওয়ায় অনেকটা সময় একজন কম নিয়ে খেলতে হয় লিঁওকে।
ম্যাচের দশম মিনিটে আলেহান্দ্রো গার্নাচোর পাস পেয়ে ইউনাইটেডকে এগিয়ে নেন মানুয়েল উগার্তে। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন দিয়োগো দালোত। ২ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের অনেকটা সময় পার করে দেয় আমুরির দল। তারপরই দৃশ্যপট ভিন্ন হয়ে গেল—৭১ মিনিটে তোলিসো হেডে ব্যবধান কমানোর পর লিঁওকে সমতা টানেন নিকোলাস তাগলিয়াফিকো।
নির্ধারিত সময় শেষের আগের মিনিটে লেনি ইয়োরোকে বাজে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফরাসি মিডফিল্ডার তোলিসো। দুই লেগ মিলিয়ে ৪-৪ স্কোরলাইন নিয়ে লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে আরও ২ গোল করে সেমিফাইনালের জোরালো আশা জাগায় লিঁও। ১০৪ মিনিটে হায়ান শের্কি বাঁ পায়ের শটে দলকে এগিয়ে নেওয়ার চার মিনিট পর সফল স্পটকিকে ব্যবধান বাড়ান আলেক্সান্ডার লোকোজেত।
স্বাগতিক সমর্থকদের চোখেমুখে তখন তীব্র হতাশার ছাপ। তখনই রূপকথার প্রত্যাবর্তনের গল্প। ক্যাসেমিরো ডি-বক্সে ফাউলের শিকার হওয়ায় পেনালটি পায় ইউনাইটেড। ১১৪ মিনিটে সফল স্পটকিকে নিভতে বসা আশা জাগিয়ে তোলেন ব্রুনো ফার্নান্দেস। আর ১২০ মিনিটে ক্যাসেমিরোর পাস ধরে সমতা টানেন কবি মেইনু। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৬-৬। পরের মিনিটেই প্রতিপক্ষকে স্তব্ধ করে দিয়ে জয় ছিনিয়ে নেয় ইউনাইটেড। এবারও ক্যাসেমিরোর ক্রসে গোলমুখ থেকে হ্যারি ম্যাগুইয়ারের হেডে দুর্দান্ত গোল। উচ্ছ্বাসে ফেটে পড়ল ওল্ড ট্রাফোর্ড।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে