
মৌসুমের শুরুতেই ব্যর্থতা ঘিরে ধরেছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। একের পর এক হার এবং ড্রয়ে বিপর্যস্ত তারা। এমতাবস্থায় ম্যানচেস্টারের ক্লাবটিতে চাকরি নিয়ে শঙ্কায় পড়ে গেছেন প্রধান কোচ রুবেন আমোরিম। সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ সুযোগ পাচ্ছেন ইউনাইটেডের ক্লাসের প্রধান শিক্ষক।
ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে সান্ডারল্যান্ডকে আতিথেয়তা দেবে ইউনাইটেড। ম্যাচটিতে হারলে আমোরিমকে বরখাস্ত করতে পারে ইংলিশ জায়ান্টরা–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে দ্য অ্যাতলেটিক। ৬ ম্যাচ শেষ লিগ টেবিলের ১৪ নম্বরে আছে ইউনাইটেড। ২ জয়ের বিপরীতে তিনটিতেই হেরেছে তারা। বাকি ম্যাচে পয়েন্ট ভাগ করেছে প্রতিযোগিতার ইতিহাসের সফলতম ক্লাবটি।
নিচের সারির দল গ্রিমসবির কাছে হেরে কারাবাও কাপের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইউনাইটেড। দলের ধারাবাহিক ব্যর্থতায় আমোরিমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ভক্তরা। আর্সেনালের কাছে হেরে লিগ মৌসুম শুরু করে ইউনাইটেড। দ্বিতীয় ম্যাচে ড্র করে ফুলহামের সঙ্গে। কারাবাও কাপে গ্রিমসবির কাছে টাইব্রেকারে হারে জায়ান্টরা। মৌসুমের প্রথম ৩ ম্যাচের মধ্যে দুটিতে হেরে যাওয়ায় আমোরিমের কৌশল নিয়ে প্রশ্ন তোলে ভক্তরা। একই সঙ্গে তাঁকে বরখাস্ত করার দাবিও উঠে। যদিও চাকরি নিয়ে ভাবনা নেই বলে জানান আমোরিম। এমনকি চাকরি গেলেও নিজের কৌশলে পরিবর্তন আনবেন না বলে জানান তিনি।
লিগে বার্নলিকে হারিয়ে কারাবাও কাপ থেকে বিদায় নেওয়ার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেয় ইউনাইটেড। তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি তারা। মর্যাদাপূর্ণ ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওলার দলের কাছে ৩–০ গোল হেরে যায় ইউনাইটেড। এই ম্যাচের পর আমোরিমকে বরখাস্ত করার দাবি আরও জোরালো হয়। ভক্তরা না চাইলেও আমোরিমের ওপর ভরসা রাখেন ইউনাটেডের মালিক স্যার জিম র্যাটক্লিফ। প্রতিবেদনে বলা হয়েছে, এখনই কোচের পদ থেকে আমোরিমকে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই র্যাটক্লিফের। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের ফলাফলের ওপর ইউনাইটেডে আমোরিমের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে।
প্রতিবদনে দাবি করা হয়েছে, খুব শিগগিরই অবস্থান উন্নতি না হলে সিদ্ধান্ত বদলাবেন র্যাটক্লিফ। অর্থাৎ সান্ডারল্যান্ডের কাছে হারলে আমোরিমকে বরখাস্ত করতে পারেন ইউনাইটেড মালিক।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৪ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে