
দলের উন্নতির জন্য বড় দলগুলো টাকা খরচ করে কোচ নিয়োগ দেয়। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের ক্ষেত্রে ঘটছে যেন উল্টো। টাকা খরচ করেই কোচ বিদায় করতে হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটিকে!
কোচদের বিদায়ে বড় অঙ্কের অর্থ গচ্চা দেওয়ায় আর্থিক চাপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ গত জানুয়ারিতে ক্লাবটি বিদায় করেছে পর্তুগিজ কোচ রুবেন আমোরিমকে। ক্লাবের আর্থিক নথি অনুযায়ী, পর্তুগিজ এই কোচ ও তাঁর স্টাফদের ক্ষতিপূরণ বাবদ প্রায় ১ কোটি ৬০ লাখ পাউন্ড পর্যন্ত গুনতে হতে পারে ওল্ড ট্রাফোর্ডের দলটিকে।
২০২৪ সালের নভেম্বরে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন ৪১ বছর বয়সী আমোরিম। লক্ষ্য ছিল দীর্ঘদিনের অস্থিরতা কাটিয়ে দলকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনা; কিন্তু ফল আসেনি প্রত্যাশামতো। গত ৪ জানুয়ারি এক ম্যাচের পর ক্লাবের শীর্ষ কর্মকর্তাদের প্রকাশ্যে সমালোচনা করেন তিনি। পরদিনই বোর্ড তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত জানায়। অথচ তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত।
২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ২৬ লাখ পাউন্ড মুনাফা করার ঘোষণা দেয় ইউনাইটেড। কিন্তু সেই হিসাব প্রকাশের এক দিন পরই আমোরিম অধ্যায় শেষ করতে গিয়ে বড় অঙ্কের ব্যয়ের বিষয়টি সামনে আসে। শুধু ছাঁটাই নয়, তাঁকে আনতেও কম খরচ হয়নি। তাঁর সাবেক ক্লাব স্পোর্টিং সিপিকে দিতে হয়েছিল প্রায় ১ কোটি ১০ লাখ পাউন্ড। তার আগের কোচ এরিক টেন হাগের বিদায়েও গুনতে হয়েছে ১ কোটি ৪ লাখ পাউন্ড। সব মিলিয়ে কোচ বদলের এই পর্বে ব্যয় দাঁড়াচ্ছে প্রায় ৩ কোটি ৭৩ লাখ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১৫ কোটি টাকা!

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩০ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে