
শিরোনামে আসতে না পারলে যেন ভালোই লাগে না হোসে মরিনহোর। লাল কার্ড দেখা যে তাঁর কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তারপর সেটা নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ করতেও ছাড়েন না ৬১ বছর বয়সী এই পর্তুগিজ।
বর্তমানে মরিনহো তুরস্কের ফেনারবাচ ক্লাবের কোচ হিসেবে আছেন। ক্লাবটির ঘরের মাঠ সুকরু সারাকোগলু স্টেডিয়ামে গত রাতে ইউরোপা লিগের ম্যাচে লাল কার্ড দেখেন তিনি। ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের রেফারি ক্লেমঁ তুরপিঁকে নিয়ে পরে রসিকতা করেন মরিনহো। ম্যাচ শেষে টিএনটি স্পোর্টসকে মরিনহো বলেন, ‘তিনি (রেফারি) অবিশ্বাস্য একটা কথা আমাদের বলেছেন। একই সময়ে খেলা দেখার পাশাপাশি টাচলাইনে আমার আচরণেও চোখ রেখেছেন তিনি। আসলেই তিনি অবিশ্বাস্য।এমন দৃষ্টিশক্তির জন্য অভিনন্দন।’
রেফারিকে খোঁচা মারার লক্ষ্য নিয়েই ম্যাচ শেষে কথা বলার চিন্তা করেছিলেন মরিনহো। পর্তুগিজ এই কোচ বলেন, ‘যে ম্যাচ ঘণ্টায় প্রায় ১০০ মাইল বেগে চলছিল, তার একটা চোখ ছিল পেনাল্টির ওপর এবং আরেক চোখ দিয়ে নজর রেখেছেন বেঞ্চে আমার আচার–আচরণের দিকে। এমন ব্যাখ্যাই আমাকে দিয়েছেন। এ কারণেই সে বিশ্বের অন্যতম সেরা রেফারি।’
ফেনারবাচ-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচের সময় তখন এক ঘণ্টাও পেরোয়নি। সেই মুহূর্তে লাল কার্ড দেখেন মরিনহো। কারণ ফেনেরবাচের পেনাল্টির দাবি নাকচ করে দেন ফরাসি রেফারি তুরপিঁ। তৎক্ষণাৎ তাঁর সঙ্গে কথা–কাটাকাটিতে জড়িয়ে পড়েন মরিনহো। ফল হিসেবে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয় পর্তুগিজ কোচকে।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৩ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে