
রুবেন আমোরিমকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৭ সালের জুন পর্যন্ত ৩৯ বছর বয়সী এই পর্তুগিজের সঙ্গে চুক্তি করেছে রেড ডেভিলরা।
লিসবনের ক্লাব স্পোর্টিং ছেড়ে আগামী ১১ নভেম্বর ওল্ড ট্রাফোর্ডে আসবেন আমোরিম। তাঁকে নিয়োগ দেওয়া নিয়ে ইউনাইটেড এক বিবৃতিতে বলেছে, ‘ইউরোপিয়ান ফুটবলে রুবেন বেশ রোমাঞ্চকর ও উঁচুভাবে মূল্যায়িত তরুণ কোচদের একজন।’
২৬ বছর ইউনাইটেডের ডাগআউটে দাঁড়িয়ে ২০১৩ সালে অবসর নেন স্যার আলেক্স ফার্গুসন। এরপর এ নিয়ে ষষ্ঠ স্থায়ী কোচ আসতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডে।
এর আগে ইউর্গেন ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার পর আমোরিমের অ্যানফিল্ডে আসার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই গুঞ্জন সত্যি হয়নি। এবার এরিক টেন হাগ বরখাস্ত হওয়ার পর আমোরিমের ইউনাইটেডে আসারও গুঞ্জন শুরু হয়। শেষ পর্যন্ত সেই গুঞ্জন এবার সত্যি হয়েছে।
দিন তিনেক আগে টেন হাগকে বরখাস্ত করে তাঁর সহকারী রুড ফন নিস্তলরয়ের কাঁধে রেড ডেভিলদের দায়িত্ব তুলে দেয় ক্লাব কর্তৃপক্ষ। ইউনাইটেডের সাবেক এই স্ট্রাইকার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ইউনাইটেডের দায়িত্ব সামলাবেন আমোরিম না আসা পর্যন্ত। এই সময়ের মধ্যে তাঁর অধীনে পরের তিন ম্যাচ খেলবে রেড ডেভিলরা। চলতি মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪ তম স্থানে আছে ইউনাইটেড।
পর্তুগাল দলে আমোরিম খেলেছেন ইউনাইটেড কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে। সাবেক এই মিডফিল্ডারকে ২০১০-১৪ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে দেখা গেছে ১৪ ম্যাচ। এরপর কোচিংয়ে এসে পর্তুগালের ক্লাব ব্রাগার পর সামলাচ্ছেন রোনালদোরই সাবেক ক্লাব স্পোর্টিং সিপির দায়িত্ব।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে