রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ব্যঙ্গ করতে নিজেদের ‘প্যাক’ দেখাতে চেয়েছেন বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট জি–৭ এর নেতারা। বেশ কয়েক বছর আগে পুতিনের শার্টহীন অবস্থায় ঘোড়ায় চড়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবি স্মরণ করেই জি–৭ এর নেতাদের এমন কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও থেকে দেখা গেছে জি–৭ সম্মেলনের ফটোশ্যুটের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে রসিকতা করছেন।
বরিস জনসন এ সময় জি–৭ সম্মেলনের বাকি নেতাদের উদ্দেশে বলেন, ‘জ্যাকেট গায়ে থাকবে? নাকি থাকবে না? আমরা কি আমাদের কাপড় খুলে ফেলব? আমাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরা পুতিনের চেয়েও শক্তপোক্ত।’
এ সময় ট্রুডো পুতিনের সেই ভাইরাল হওয়া ছবি নির্দেশ করে বলেন, ‘আমরাও খোলা বুকে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি।’ জবাবে বরিস জনসন আবার বলেন, ‘আপনি ঠিক বলেছেন! আপনি ঠিক বলেছেন! তাদের দেখিয়ে দিতে হবে আমাদেরও প্যাক আছে।’
এর আগে, ২০১৪ সালে ক্রিমিয়ায় অভিযান চালানোর অভিযোগে রাশিয়াকে জি–৮ থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে জি–৮ পরিণত হয় জি–৭ এ। জি–৭ ভুক্ত বর্তমান দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং জাপান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চেয়েছিলেন—সিরিয়া লেবাননে প্রবেশ করে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাক। তাঁর দাবি, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন বাহিনী এই গোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলের তুলনায় আরও কার্যকরভাবে কাজ করতে পারত। লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছানোর পর আরও আলোচনা শুরু হবে আগামী শুক্রবার। তবে তার দুই দিন আগেই ইরানের তেল বহনকারী কয়েকটি ট্যাংকার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধসীমা অতিক্রম করেছে বলে জানিয়েছে একটি জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট। কাতারভিত্তিক
৪ ঘণ্টা আগে
ফ্রান্সের এভিয়ঁ-লে-বঁ শহরে চলতি সপ্তাহে জি৭ সম্মেলনে বিশ্বের নেতারা জড়ো হয়েছিলেন। আলোচনার কেন্দ্র ছিল নানা গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। কিন্তু আনুষ্ঠানিক বৈঠক আর নীতিনির্ধারণী আলোচনা থেকে একটু দূরে ঘটে যাওয়া একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দেয়।
৪ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক ঘোষণা ঘিরে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস (ইএফআর)। সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমবঙ্গ পুলিশের এটি সাধারণ শাখায় পরিণত হয়েছিল।
৪ ঘণ্টা আগে