
২০২৪ সালের জানুয়ারি। হাড়কাঁপানো এক শীতের দিনে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সামনে জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। তাঁদের লক্ষ্য হলো, গাজায় ইসরায়েলের চালানো ১০০ দিনের বেশি ‘গণহত্যামূলক’ যুদ্ধের নিন্দা জানানো।

ভারত জাতিসংঘে বলেছে, পাকিস্তানের ‘দীর্ঘদিনের কলঙ্কিত’ গণহত্যার ইতিহাস রয়েছে। এ সময় ভারত, আফগানিস্তানে পাকিস্তানের হামলা এবং ১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পরিচালিত অপারেশন সার্চ লাইটের কথাও উল্লেখ করে, যার মাধ্যমে লাখো মানুষকে হত্যা করা হয়েছিল।

গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব সামরিক কমান্ডার রাতকো ম্লাদিচ বর্তমানে মৃত্যুশয্যায় রয়েছেন বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। ৮৪ বছর বয়সী এই যুদ্ধাপরাধীকে মানবিক কারণে নেদারল্যান্ডসের দ্য হেগের কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য জাতিসংঘ আদালতে আবেদন জানানো হয়েছে।

জয়পুরহাটে ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী বিশাল মেহেদী হত্যাসহ জুলাই গণহত্যা ও বিস্ফোরক আইনের একাধিক মামলায় সাত আওয়ামী লীগ নেতা আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁরা জয়পুরহাট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।